বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব

পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক

আলমগীর মানিক,রাঙামাটি প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে যাতায়াতের সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে এ কর্মসূচি কার্যকর হবে। এতে সাজেকে পর্যটকবাহী যানবাহনসহ সাধারণ যান চলাচল বন্ধ থাকার আশঙ্কা তৈরি হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা। একই সঙ্গে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের বুধবারের মধ্যেই পর্যটন এলাকা ত্যাগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তাঁরা।

বিবৃতিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে এবং বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধের পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। পূজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় পূর্বঘোষিত আন্দোলনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার থেকে আবারও সড়ক অবরোধ শুরু হচ্ছে।

বিবৃতিতে বিজয় কান্তি চাকমা উল্লেখ করেন, এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের ভাষ্য অনুযায়ী সশস্ত্র সন্ত্রাসীদের উৎপাত বন্ধের দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

অবরোধ চলাকালে সাধারণ যাত্রী ও পর্যটকবাহী যানবাহন চলাচল বন্ধ রাখার কথা জানানো হয়েছে। তবে জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের গাড়ি এ কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, অবরোধের কারণে সাজেকে যাতায়াত ও পর্যটন কার্যক্রমে নতুন করে অনিশ্চয়তা দেখা দিতে পারে। তাই ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের যাত্রার আগে সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবহনসংশ্লিষ্ট সূত্র থেকে সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit