বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
রিয়াদে ছোঁড়া হুতির ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের যেভাবে আটক হলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত? লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করে দেবে সরকার : ডিএনসিসি প্রশাসক দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় ২ লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার

রিয়াদে ছোঁড়া হুতির ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বৃহস্পতিবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদ অভিমুখে আঘাত হানার আগেই আকাশেই ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। 

তবে ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ নিচে পড়ে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনার সময় বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সৌদি রাজধানী।

বৃহস্পতিবার ভোর ৪টা ৪২ মিনিটে সৌদি সিভিল ডিফেন্স বাসিন্দাদের মোবাইল ফোনে ‘আকাশপথে হামলার হুমকি’ সংক্রান্ত জরুরি সতর্কবার্তা পাঠায়। এর প্রায় তিন মিনিট পরই শহরজুড়ে এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এর কিছুক্ষণ পরই বিপদ কেটে গেছে জানিয়ে বাসিন্দাদের জন্য আরেকটি নিরাপদ সংকেত জারি করা হয়। প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে তারা সৌদি রাজধানীতে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে জানান, রিয়াদকে লক্ষ্য করে হুতি মিলিশিয়াদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র হুমকি জোট বাহিনী সফলভাবে মোকাবিলা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে আল-মালিকি বলেন, প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ নিচে পড়েছে এবং এতে কী পরিমাণ বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করা হচ্ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের শত্রুতা ও হামলা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটল। ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি সৌদি শহর এবং বিমানবন্দর, বন্দর ও তেল স্থাপনাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রাজধানী রিয়াদ বারবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যার মধ্যে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীতে অবস্থিত আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলার ঘটনাও রয়েছে।

ধারাবাহিক এসব হামলা বেসামরিক এলাকাগুলোর জন্যও হুমকি সৃষ্টি করেছে এবং আকাশপথে বিমান চলাচলে বিঘ্ন ঘটিয়েছে। এর ফলে ধেয়ে আসা হুমকি প্রতিহত করতে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকার পাশাপাশি কর্তৃপক্ষ আক্রান্ত এলাকার বাসিন্দাদের জন্য নিয়মিত জরুরি সতর্কতা জারি করে আসছে।

সূত্র: আরব নিউজ

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit