বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
২৪-এর মতো সকল রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’ নেত্রকোণায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন বার্তা ২০৩২ পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকছেন আর্দা গুলার বঙ্গোপসাগরে ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বড় বিপদের লক্ষণ? শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সতর্কতা জারি নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ঠেকাতে রাঙামাটিতে বিক্ষোভ, ১৯ নভেম্বর নিয়ে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের কৌশল বুঝেছিলেন মারুফুল, পারেননি ডুলি নবীজির (সা.) রওজা জিয়ারতে নতুন নিয়ম, অনুমতি ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা

যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন বার্তা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নতুন করে সামরিক হামলা চালানোর বিষয়ে সতর্ক করেছে ইরান। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এবার হামলা হলে আগের চেয়ে আরও শক্তিশালী জবাব দেওয়া হবে, যা ভৌগোলিক সীমারেখার মধ্যেও সীমাবদ্ধ থাকবে না।

বুধবার (১৮ নভেম্বর) এ হুঁশিয়ারি দেন হাতামি। তিনি বলেন, ইরানি বাহিনী শত্রুপক্ষের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার প্রেক্ষাপটে নিজেদের যুদ্ধপ্রস্তুতি জোরদার করছে। হাতামি বলেন, ‘শত্রুপক্ষ আবারও কোনো পদক্ষেপ নিলে নিঃসন্দেহে তাদের আরও ভয়াবহ ও কঠোর জবাব দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না। তাদের সমর্থকরাও এর আওতায় আসবে।’

তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে এর চূড়ান্ত জবাব দেওয়া হবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, প্রতিপক্ষ কোনো ভুল হিসাব করবে না। ইরানের সেনাপ্রধান আরও বলেন, ‘শত্রুপক্ষ আবারও আগ্রাসন চালালে আমরা তাদের এমন শিক্ষা দেব, যা অন্যদের জন্য সতর্কবার্তা হয়ে থাকবে।’

হাতামি ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র ও তার সমর্থকরা বিশ্বের যেখানেই অবস্থান করুক না কেন, যেকোনো শত্রুতামূলক পদক্ষেপ বা সামরিক দুঃসাহসিকতার জবাবে ইরান কঠোর প্রতিক্রিয়া জানাবে। তিনি জোর দিয়ে বলেন, কোনো দেশকেই ইরানের নিরাপত্তা বা ভৌগোলিক অখণ্ডতার জন্য হুমকি সৃষ্টি করতে দেওয়া হবে না।

যুক্তরাষ্ট্রের সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করছে ইরান

ইরানের সেনাপ্রধান বলেন, তেহরান প্রতিপক্ষের গতিবিধি ও কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সম্ভাব্য হুমকি মোকাবিলায় দেশটির সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

তিনি জানান, ইরানের স্থল, নৌ, বিমান ও আকাশ প্রতিরক্ষা বাহিনী সামরিক পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে এবং নিজেদের অভিযান পরিচালনার সক্ষমতা ও প্রস্তুতি ধারাবাহিকভাবে বাড়াচ্ছে।

হাতামির ভাষ্য, সম্ভাব্য হামলার জবাব দিতে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে। এ বিষয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের নির্দেশনাও দেওয়া হয়েছে। তিনি আরও জোর দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর যুদ্ধপ্রস্তুতি ক্রমাগত জোরদার করা হচ্ছে।

তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সতর্কতা ও নিখুঁতভাবে শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ করছে। ইরানের জনগণ ধারাবাহিকভাবে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এবং প্রতিপক্ষের উদ্দেশ্য নস্যাৎ করেছে।

সামরিক প্রস্তুতি বাড়ানোর কথা জানাল ইরান

নিজের হুঁশিয়ারির পুনরাবৃত্তি করে হাতামি বলেন, যেকোনো হুমকির বিরুদ্ধে নিজেদের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ইরান দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় দেশটির সশস্ত্র বাহিনী ক্রমেই প্রস্তুতি বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্র ও তার সমর্থকদের বিরুদ্ধে পদক্ষেপ নিতেও তারা দ্বিধা করবে না।

ইরানের সেনাপ্রধানের সর্বশেষ বক্তব্যে তেহরানের ক্রমবর্ধমান কঠোর সামরিক অবস্থানের প্রতিফলন ঘটেছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর উপস্থিতি বাড়ানোর ফলে আগে থেকেই অস্থিতিশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে উত্তেজনার নতুন মাত্রা যুক্ত হয়েছে। সূত্র: সামা টিভি

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৬,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit