বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম

২৪-এর মতো সকল রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

ডেস্ক নিউজ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী সকল দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ আহ্বান জানান। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আবারও তাবেদারী রাষ্ট্রে পরিণত করতে এই সন্ত্রাসী গোষ্ঠী যারা দেশে-বিদেশে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়েছে। তারা আবার দেশ ও জগেণের বিরুদ্ধে সন্ত্রাসে লিপ্ত হয়েছে। সুতরাং কথা একটাই দেশে পতিত পরাজিত বিতাড়িত অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদারী রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহুর্তে প্রয়োজন দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে ২৪-এর মতো এক মঞ্চে এসে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হতে দেয়া হবে না। পতিত ফ্যাসিস্ট দলকে আর কখনোই মাথা তুলে দাঁড়াতে দিবে না জনগণ।

এর আগে, জাতীয় সংসদে মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রায় বিনামূল্যে প্রায় ১০ হাজার মানুষকে আমরা মালয়েশিয়া পাঠাতে সক্ষম হব ইনশাআল্লাহ।

প্রধানমন্ত্রী বলেন, কয়েকদিন আগে আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী উনি জানিয়েছেন, মালয়েশিয়াতে আমরা আলোচনার মাধ্যমে সাকসেসফুলি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আলোচনার মাধ্যমে আমরা এই সমস্যাটির সমাধান করতে সক্ষম হয়েছি।

তারেক রহমান বলেন, শুধু তাই নয় আমরা সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ যাওয়ার যেই খরচটি লাগে সামান্য কিছু বিষয় আছে এখানে, শ্রমিকদের সেটা দেয়ার মাধ্যমে ১০ হাজার মানুষকে আমরা ইনশাআল্লাহ পাঠাতে সক্ষম হব।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরের ৫০টি পয়েন্টে নতুন করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন আধুনিক ট্রাফিক সিগন্যাল বসানোর কাজ চলছে। আশা করছি আগামী ২ মাসের মধ্যে এই এগুলো কাজ করা শুরু করবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ঢাকা শহরে যখন চলাচল করেন তখন যদি আপনারা একটু খেয়াল করেন, তখন দেখবেন বিভিন্ন পয়েন্টে পয়েন্টে নতুন সিগন্যাল লাইট বসানো হয়েছে। সিগন্যাল ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছে। যদিও সেগুলো এখনো শুরু করেনি কাজ করা। আমরা আশা করছি আগামী মাস দুয়েকের মধ্যে এই লাইটগুলো কাজ করা শুরু করবে।

তারেক রহমান আশা প্রকাশ করে বলেন, এগুলো কাজ করা শুরু করলে আমাদের দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা বা যেই যানজট আছে, ট্রাফিক জ্যাম আছে সেটি আরও বেটার হবে।

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২৬,/রাত ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit