বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
২৪-এর মতো সকল রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’ নেত্রকোণায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন বার্তা ২০৩২ পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকছেন আর্দা গুলার বঙ্গোপসাগরে ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বড় বিপদের লক্ষণ? শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সতর্কতা জারি নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ঠেকাতে রাঙামাটিতে বিক্ষোভ, ১৯ নভেম্বর নিয়ে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের কৌশল বুঝেছিলেন মারুফুল, পারেননি ডুলি নবীজির (সা.) রওজা জিয়ারতে নতুন নিয়ম, অনুমতি ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা

‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

ডেস্ক নিউজ : বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, প্রত্যেক নাগরিককে সম্মান দেখাতে হবে। ওমুকে এই দেশের দালাল। তমুকে এই দেশের দালাল। তো এই দেশের কে? সবাই সবাইকে দালাল বললে এই দেশেরটা কে? 

বুধবার সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনের আলোচনায় জামায়াত আমির আরও বলেন, এই দেশের তো একজনকেও খুঁজে পাওয়া যায় না। এই ধরনের অপ সংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে। বিশ্বের অন্য কোনো দেশ এতো দালাল উৎপাদন করতে পারছে বলে আমার জানা নেই। 

তিনি বলেন, দায়িত্বশীল কোনো ব্যক্তির মুখ থেকে দায়িত্ব জ্ঞানহীন উক্তি জাতি শুনতে চায় না। এখানে এটা হচ্ছে। এটা বন্ধ করতে হবে। এটা রিপিট হচ্ছে। আমরা কোনো রিপিটেশন চাইনা। আমরা কোনো নতুন উৎপাতও চাই না। সেগুলো বন্ধ হওয়া উচিত। 

বিরোধীদলীয় নেতা আরও বলেন, এরা বারো ঘাটের পানি খায়, সকালে এক ঘাটে, দুপুরে আরেক ঘাটে, বিকালে আরেক ঘাটে, রাতে আরেক ঘাটে এবং গভীর রাতে আরেক ঘাটের পানি খায়। ওরা মজাদার পানির সন্ধানে থাকে। 

তিনি আরও বলেন, এই পানি খাওয়াটাই তাদের উদ্দেশ্য। এদের অনেকে অস্তিত্বহীন। কিন্তু এখানে এসে আমাকে, আপনাকে তোষামোদ করে নিজের অস্তিত্ব স্টাবিলিষ্ট করছে। এগুলো যদি আমরা বন্ধ করতে পারি সমাজের অনেক সমস্যা আপনা আপনিই ঠিক হয়ে যাবে। 

জামায়াত আমির আরও বলেন, আমরা ইন্ডাস্ট্রিতে উন্নতি করতে না পারলেও দালাল ইন্ডাস্ট্রিতে বহু এগিয়ে গেছি। যারা আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস করতে চায় তাদের বলি- আগে দালাল ইন্ডাস্ট্রিগুলো ধ্বংস করে দাও। ওগুলারে আমাদের দরকার নেই।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৬,/রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit