বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
যেসব আমলে জীবনে বরকত আসে নওগাঁয় নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, তদন্তে মিলল না যমজ সন্তানের প্রমাণ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে,দুর্গাপুরে বিএনপি‘র মিছিল আটোয়ারীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন। জাল নোট শনাক্তে জনসচেতনতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে চৌগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল চৌগাছায় প্রতিবন্ধী যুব ও কেয়ারগিভারদের অংশগ্রহণ জোরদারকরণে কর্মশালা সাভারে আওয়ামী লীগ-ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ চৌগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসছেন মন্ত্রিপরিষদ সচিব

জাল নোট শনাক্তে জনসচেতনতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

ডেস্ক নিউজ : জাল নোটের বিস্তার ও প্রচলন রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং সোনালী ব্যাংকের বরগুনা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালায় এ আহ্বান জানানো হয়। 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের পরিচালক এমদাদুল হক।

এমদাদুল হক বলেন, জাল নোটের বিস্তার রোধে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দিতে হবে। আসল নোটে বিশেষ নকশা, নিরাপত্তা সুতা, জলছাপ ও স্পর্শে অনুভবযোগ্য বিশেষ চিহ্ন থাকে। এসব বৈশিষ্ট্য যাচাই করে নোট গ্রহণের পরামর্শ দেন তিনি। একই সঙ্গে জাল নোট তৈরি ও বাজারজাতকরণে জড়িত চক্রের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

কর্মশালায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসির বরগুনা শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের যুগ্ম-পরিচালক মো. জাহিদুল ইসলাম, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান এবং বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাছনাইন পারভেজ। 

কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে জাল নোটের বিভিন্ন বৈশিষ্ট্য ও আসল নোটের নিরাপত্তাব্যবস্থা তুলে ধরা হয়। এতে জেলার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২৬,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit