বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
যেসব আমলে জীবনে বরকত আসে নওগাঁয় নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, তদন্তে মিলল না যমজ সন্তানের প্রমাণ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে,দুর্গাপুরে বিএনপি‘র মিছিল আটোয়ারীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন। জাল নোট শনাক্তে জনসচেতনতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে চৌগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল চৌগাছায় প্রতিবন্ধী যুব ও কেয়ারগিভারদের অংশগ্রহণ জোরদারকরণে কর্মশালা সাভারে আওয়ামী লীগ-ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ চৌগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসছেন মন্ত্রিপরিষদ সচিব

আটোয়ারীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে ২৫৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ তিন হাজার টাকার চেক প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ শাহাজাহান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামান মানিক প্রমুখ।

উল্লেখ্য যে, কয়েকমাস আগে আটোয়ারী উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টিতে কৃষি ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে গম,ভুট্টা, পেঁয়াজ-মরিচসহ বিভিন্ন ফসল ও সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি অসংখ্য পরিবারের বসতঘরের টিনের চালা শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়। এতে অনেক পরিবার আর্থিক ও আবাসন সংকটে পড়ে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের দুর্ভোগ লাঘব এবং বসতঘর মেরামতে সহায়তা করতেই সরকারের পক্ষ থেকে এ ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক বলেন, ক্ষতিগ্রস্তের বিষয়টি বিবেচনায় নিয়ে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির-এর প্রচেষ্টায় বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিল ও সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল হতে যৌথভাবে উপজেলার ছয়টি ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫৩ পরিবারের মাঝে মোট ২৫৩ বান্ডিল ঢেউটিন ও ৭ লক্ষ ৫৯ হাজার টাকা বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৬,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit