বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে,দুর্গাপুরে বিএনপি‘র মিছিল আটোয়ারীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন। জাল নোট শনাক্তে জনসচেতনতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে চৌগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল চৌগাছায় প্রতিবন্ধী যুব ও কেয়ারগিভারদের অংশগ্রহণ জোরদারকরণে কর্মশালা সাভারে আওয়ামী লীগ-ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ চৌগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসছেন মন্ত্রিপরিষদ সচিব মাটিরাঙ্গায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

চৌগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসছেন মন্ত্রিপরিষদ সচিব

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সেলী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাঁর পরিদর্শনের কথা মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় করতে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে অন্যদের মধ্যে আসবেন স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য শিক্ষা সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি)।

মন্ত্রিপরিষদ সচিবের আগমনকে ঘিরে হাসপাতাল সেজেছে নতুন সাজে শুরু হয়েছে উৎসব। দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবাই পুস্কার প্রাপ্ত এ হাসপাতালটি সার দেশের মডেল হয়ে উঠেছে।এলাবাসী সরাসরি মন্ত্রিপরিষদ সচিব ও স্বাস্থ্যসচিবকে ধন্যবাদ জানিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসে স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যার কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই চিঠিতে বর্ধিত শয্যায় চিকিৎসাসেবা চালুর জন্য প্রয়োজনীয় মেডিকেল যন্ত্রপাতির তালিকা ও সম্ভাব্য মূল্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে পরবর্তী সময়ে এ নিয়ে মামলা হওয়ায় ১০০ শয্যার কার্যক্রম স্থগিত হয়ে যায় বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানুল মিজান রুমি।

অন্যদিকে, ৫০ শয্যার হাসপাতালের জনবল দিয়েই বর্তমানে ১০০ শয্যার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে সংশ্লিষ্টদের ভাষ্য। একাধিক রোগী ও তাঁদের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, হাসপাতালে চিকিৎসার মান ও পরিবেশ অনেকটাই ভালো হয়েছে। তবে দায়িত্বে থাকা নার্সদের রোগীর স্বজনদের সঙ্গে মন্দ ব্যবহারের অভিযোগও রয়েছে।

হাসপাতালের অধিকাংশ চিকিৎসক সকাল ১০টার পর বহির্বিভাগে রোগী দেখান এবং দুপুর ২টার দিকে রোগী দেখা বন্ধ করে দেন। এ ছাড়া ভর্তি রোগীদের নিয়মিত চিকিৎস রাউন্ড দেননা বলে অভিযোগও করেছেন স্বজনরা। এসব অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানুল মিজান রুমি বলেন, হাসপাতালে জনবল সংকট রয়েছে। শতভাগ জনবল পাওয়া সম্ভব নয়।

১০০ শয্যার ভবনটি অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছিল। এ কারণে হাসপাতাল পরিচালনা কমিটির পরামর্শে ভবনটি চালু করা হয়েছে। ৫০ শয্যার জনবল দিয়েই ১০০ শয্যার কার্যক্রম চলছে। এতে কিছুটা সমস্যা হচ্ছে। সেগুলো সমাধানের চেষ্টা চলছে। আশা করছি দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে ।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৬,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit