বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে,দুর্গাপুরে বিএনপি‘র মিছিল আটোয়ারীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন। জাল নোট শনাক্তে জনসচেতনতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে চৌগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল চৌগাছায় প্রতিবন্ধী যুব ও কেয়ারগিভারদের অংশগ্রহণ জোরদারকরণে কর্মশালা সাভারে আওয়ামী লীগ-ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ চৌগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসছেন মন্ত্রিপরিষদ সচিব মাটিরাঙ্গায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল। বিক্ষোভ মিছিলটি উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চত্বর হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা অগ্নিসংযোগ, ভাঙচুর ও রাজনৈতিক নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নারায়ণ ত্রিপুরা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সাদ্দাম, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্যসচিব ফোরকান ইমামী, পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ রাব্বি, সাবেক সদস্যসচিব আব্দুর রহমান রানা, পৌর ছাত্রদল নেতা শাহিন আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলমসহ অন্যান্য নেতারাও বক্তব্য দেন। প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতিতে বিএনপি বিশ্বাসী। আগুন-সন্ত্রাস, ভাঙচুর কিংবা সাধারণ মানুষের জানমালের ক্ষতি হয়—এমন কোনো কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৬,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit