বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
যেসব আমলে জীবনে বরকত আসে নওগাঁয় নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, তদন্তে মিলল না যমজ সন্তানের প্রমাণ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে,দুর্গাপুরে বিএনপি‘র মিছিল আটোয়ারীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন। জাল নোট শনাক্তে জনসচেতনতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে চৌগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল চৌগাছায় প্রতিবন্ধী যুব ও কেয়ারগিভারদের অংশগ্রহণ জোরদারকরণে কর্মশালা সাভারে আওয়ামী লীগ-ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ চৌগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসছেন মন্ত্রিপরিষদ সচিব

মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন।

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ক্রীড়ামুখী সমাজ গঠনের প্রত্যয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মাটিরাঙ্গা উপজেলা মিনি স্টেডিয়ামে মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির আয়োজনে নোয়াখালী ফুটবল অ্যাসোসিয়েশন ও মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির মধ্যে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শুরুর পর উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলে। বিরতির পর মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি দুটি গোল করে। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে নোয়াখালী ফুটবল অ্যাসোসিয়েশনকে পরাজিত করে মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি।
মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির পরিচালক ও পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল। অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা।
এ সময়  মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, খাগড়াছড়ি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক তুহিন দে, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য মো. নাদির আহম্মেদ, সাবেক পৌর বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. নিজাম উদ্দিন এবং পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ রাব্বি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। মাটিরাঙ্গার তরুণদের প্রতিভা বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
উদ্বোধকের বক্তব্যে পার্বত্য জেলা পরিষদের সদস্য নারায়ণ ত্রিপুরা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। মাটিরাঙ্গায় ক্রীড়ার মানোন্নয়ন এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে স্পোর্টস একাডেমির এ উদ্যোগ প্রশংসনীয়। তিনি খেলাধুলার প্রসারে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল বলেন, খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলাবোধ, ঐক্য ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করে মাটিরাঙ্গার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে।

এ ক্ষেত্রে মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রপি তুলেদেন প্রধান অতিথি মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৬,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit