বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট রোনালদোর ‘৭’ পরে গোলে করে মেসির মতো উদযাপন, কে এই ফোর্বস? আশুলিয়ায় কেমিক্যাল ব্যবহারে জর্দা তৈরি, জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ ভর্তি পরীক্ষা স্থগিত নিয়ে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি ওয়ার্নার-খাজার অভিযোগে নতুন করে খুলছে অস্ট্রেলিয়ার ‘স্যান্ডপেপার’ ফাইল আরও কমলো স্বর্ণের দাম, ভরি কত? মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের জিপে আগুন ‘আকভান’র আরও শক্তি বৃদ্ধি, ঘূর্ণিঝড়টির সর্বশেষ অবস্থান

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

ডেস্ক নিউজ : এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বুধবার (১৮ নভেম্বর) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন।

একই সঙ্গে হাইকোর্ট রুলও জারি করেন। রুল নিষ্পপ্তি না হওয়া পর্যন্ত ঢাবিসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নিতেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

চলতি বছর ৫ লাখ ৭ হাজারের বেশি পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এবার এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা এক মাসের মধ্যে ওই বিষয়ে পরীক্ষা দিতে পারবেন। তবে এই পরীক্ষার ফল পেতে পেতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ আর থাকবে না। তাই এ নিয়ে একটি রিট দায়ের হয় হাইকোর্টে।

প্রসঙ্গত, এ বছর ১১টি বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। এবার ছাত্রদের চেয়ে ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৬,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit