বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট রোনালদোর ‘৭’ পরে গোলে করে মেসির মতো উদযাপন, কে এই ফোর্বস? আশুলিয়ায় কেমিক্যাল ব্যবহারে জর্দা তৈরি, জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ ভর্তি পরীক্ষা স্থগিত নিয়ে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি ওয়ার্নার-খাজার অভিযোগে নতুন করে খুলছে অস্ট্রেলিয়ার ‘স্যান্ডপেপার’ ফাইল আরও কমলো স্বর্ণের দাম, ভরি কত? মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের জিপে আগুন ‘আকভান’র আরও শক্তি বৃদ্ধি, ঘূর্ণিঝড়টির সর্বশেষ অবস্থান

আরও কমলো স্বর্ণের দাম, ভরি কত?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

ডেস্ক নিউজ : দেশের বাজারে ফের কমানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা দাঁড়িয়েছে। এ নিয়ে টানা ৬ বারের মতো কমল স্বর্ণের দাম। 

আজ বুধবার সকাল ১০টা থেকেই নতুন দর কার্যকর হয়েছে।

 স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।
 
অন্যদিকে, রুপার দামও নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২৯০ টাকা, ২১ ক্যারেটের ২৭৫ টাকা, ১৮ ক্যারেটের ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি গ্রাম ১৮০ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশাভেদে মজুরি প্রযোজ্য হবে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৯ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৬৫ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৭৩ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২৬,/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit