মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তর হবে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

ডেস্ক নিউজ : শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডকে ক্লোজড-এন্ড (মেয়াদি) থেকে ওপেন-এন্ডে (বেমেয়াদি) রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফান্ডটির ইউনিটধারীদের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) উপস্থিত সদস্যদের ৯৯ দশমিক ৯৯ শতাংশ এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত ১৬ নভেম্বর বেলা ১১টায় রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন হলে ফান্ডটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফান্ডটিকে ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে রূপান্তরের প্রস্তাব উপস্থাপন করা হয়। তবে ফান্ডটির এই রূপান্তর কার্যকর করতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন প্রয়োজন। সভায় উপস্থিত ইউনিটধারীদের মধ্যে ৯৯ দশমিক ৯৯ শতাংশ প্রস্তাবটির পক্ষে সম্মতি দেন। এর মাধ্যমে ফান্ডটির ধরন পরিবর্তনের বিষয়ে ইউনিটধারীদের অনুমোদন পাওয়া গেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit