শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

ডেস্ক নিউজ : তৈরি পোশাকশিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে আগামী সোমবার (১৬ নভেম্বর)।

ওই দিন সকাল ১১টায় ঢাকার বিজয়নগরে শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে এ সভা হবে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী আহূত সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

বোর্ডের নোটিশ অনুযায়ী, সভার প্রথম আলোচ্যসূচি হলো গার্মেন্টস মালিকপক্ষের প্রতিনিধির কাছ থেকে নিম্নতম মজুরির লিখিত প্রস্তাব গ্রহণ। এ ছাড়া পোশাকশিল্পের বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নিম্নতম মজুরির সুপারিশ প্রণয়ন নিয়েও সভায় আলোচনা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit