মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়ার পর সুদের হার আরও বাড়ানোর পথে হাঁটতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এমন প্রত্যাশায় বিশ্ববাজারে শক্তিশালী হয়ে উঠেছে মার্কিন ডলার। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্বের প্রধান ছয়টি মুদ্রার বিপরীতে ডলারের সূচক একপর্যায়ে ১৯ মাসের (৫৭৮ দিন) মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। বিপরীতে এশিয়ার শেয়ারবাজারে দরপতন ও এআই খাতের শেয়ারে বিক্রির চাপে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মুদ্রার দর কমেছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বাড়ার পর টানা পাঁচ দিন ডলারের সূচক ঊর্ধ্বমুখী ছিল। মঙ্গলবারও সূচকটি একপর্যায়ে বেড়ে ১০৩ দশমিক ৬৯-এ পৌঁছায়। ২০২৫ সালের ২ এপ্রিলের পর এটিই সর্বোচ্চ অবস্থান। তবে এশিয়ার বিকেলের লেনদেনে সূচকটি কিছুটা কমে ১০৩ দশমিক ৪৯-এ দাঁড়ায়, যা আগের দিনের তুলনায় ০ দশমিক ১ শতাংশ কম।

বাজারের বিনিয়োগকারীরা মনে করছেন, আগামী ডিসেম্বরে ফেডের বৈঠকে সুদের হার বাড়ানো প্রায় নিশ্চিত। সিএমই গ্রুপের ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, একবারে দশমিক ৫০ শতাংশীয় পয়েন্ট সুদের হার বাড়ানোর সম্ভাবনাও দেখছেন কেউ কেউ। তবে এই সম্ভাবনা এক দিন আগের প্রায় ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশে নেমেছে।

কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার অর্থনীতিবিদ ও মুদ্রা কৌশলবিদ ক্যারল কং বলেন, এআই খাতে বিনিয়োগের প্রবাহ এবং ফেডের দ্রুত সুদের হার বাড়ানোর প্রত্যাশা ডলারকে শক্তিশালী রাখতে পারে। তবে যুক্তরাষ্ট্রের অনিশ্চিত নীতিনির্ধারণ ও এআই-সংশ্লিষ্ট শেয়ারে বড় দরপতন ডলারের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

মুদ্রাবাজারে ডলারের বিপরীতে জাপানি ইয়েনের দর কমে ১৫৯ দশমিক ২৩-এ নেমেছে। ইউরোর দর কমে ১ দশমিক ০৯৮৩ ডলারে নেমেছে, যা ১৯ মাসের মধ্যে সর্বনিম্ন। ব্রিটিশ পাউন্ডের দরও কমেছে। নিউজিল্যান্ড ডলারের দর একপর্যায়ে ০ দশমিক ৫৪৮৪৫ মার্কিন ডলারে নেমে যায়, যা ২০২০ সালের মার্চের পর সর্বনিম্ন। অস্ট্রেলীয় ডলারের দর কমে ০ দশমিক ৬৭২৫ মার্কিন ডলারে দাঁড়ায়, যা ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit