মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
ইতিহাসে ১৭ নভেম্বর কী ঘটেছিল? এমবাপেকে বর্ণবাদী গালি, সমর্থককে ১১ মাস কারাদণ্ড, হবে না সরকারি চাকরি ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ হামলার গোয়েন্দা তথ্য, যা বলছে ইরান মজুরি ঘোষণা যখনই হোক, কার্যকর ১ ডিসেম্বর হবে ডেপুটি স্পিকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ মোবাইল অপারেটরদের কঠিন শর্ত দিল অর্থ মন্ত্রণালয় চপিং বোর্ডে ছুরি চালালেই কি খাবারে মিশছে মাইক্রোপ্লাস্টিক? যা বলছে গবেষণা প্রতি ইউনিয়নে অন্তত তিনটি বাড়িতে আগুন দেওয়ার নির্দেশ সাবেক মন্ত্রী মোজাম্মেলের, অডিও ফাঁস আওয়ামী লীগ ফাঁদে পড়ল? জার্মানির বিপক্ষে ‘অসহায় আত্মসমর্পণ’ মেনে নিতে পারছেন না জাভি

মোবাইল অপারেটরদের কঠিন শর্ত দিল অর্থ মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

ডেস্ক নিউজ : তরঙ্গ নবায়নে সুদসহ ২৯ হাজার ১৩২ কোটি টাকা আদায়ে অর্থ মন্ত্রণালয়ের শর্ত নিয়ে বিপাকে মোবাইল অপারেটররা। এর মধ্যে তরঙ্গের নিলামের অর্থ সাড়ে ১০ বছরে কিস্তির সুবিধা নিলে শুধু সুদই দিতে হবে সাত হাজার ৮৯৪ কোটি টাকা। ১২ নভেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে এক চিঠিতে টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে এ তথ্য জানানো হয়েছে।

চিঠি পাবার পর টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে কয়েক দফা বৈঠক করেছেন নীতিনির্ধারকরা। মোবাইল অপারেটরের প্রধান নির্বাহীরা সোমবার টেলিযোগাযোগ মন্ত্রণালয়সংক্রান্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেছেন। তারা জানিয়েছেন, ২০-২৫ বছর ধরে তরঙ্গের অর্থ কিস্তি আকারে নেওয়া হয়েছে। কিন্তু কখনো কিস্তির জন্য সুদ নেওয়া হয়নি। এখন এমনটা হলে অনেক অপারেটর নতুন করে বিনিয়োগ নিয়ে চিন্তা করবে।

৯০০, ১ হাজার ৮০০ এবং ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গের মেয়াদ শেষ হয়েছে ১০ নভেম্বর। এখন ২০ বছর মেয়াদে সেই তিন ব্যান্ডের ৭৯ দশমিক ২ শতাংশ মেগাহার্টজ তরঙ্গ পুনরায় নিলাম করে বরাদ্দ করবে গ্রামীণফোন, রবি এবং বাংলালিংকের মধ্যে। এজন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি গত মাসে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসিতে একটি প্রস্তাব পাঠিয়েছে।

সেই প্রস্তাব অনুযায়ী ৯০০ মেগাহার্টজ ব্যান্ডের প্রতি মেগাহার্টজ ৩১৬ কোটি, এক হাজার ৮০০ ব্যান্ডের প্রতি মেগাহার্টজ ২৬৪ কোটি এবং দুই হাজার ১০০ ব্যান্ডের প্রতি মেগাহার্টজের মূল্য প্রস্তাব করা হয়েছে ২২৯ কোটি টাকা। এই দামে তরঙ্গ কিনতে হলে মোবাইল অপারেটরদের কাছ থেকে ২০ থেকে ২১ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হতে পারে বলে বিটিআরসি জানিয়েছিল।

বিটিআরসির সেই প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠায় টেলিযোগাযোগ মন্ত্রণালয়। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের শর্ত দেখে স্বয়ং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ই চিন্তিত। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব খায়রুন নাহার স্বাক্ষরিত ওই অনুমতিপত্রে বলা হয়েছে, বিটিআরসির প্রস্তাব অনুযায়ী ওই তিন ব্যান্ডের তরঙ্গের মূল্যের ব্যাপারে সম্মতি দেওয়া হয়েছে। সরকার এই তরঙ্গের মূল্য এককালীন আদায়ে উৎসাহিত করছে।

তবে বিটিআরসি বা টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে এই মূল্য ১২ কিস্তিতে ১০ বছর ৫ মাসে পরিশোধ করার সুযোগ দিতে বলা হয়েছে। তবে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এক বছরের মধ্যে তরঙ্গের সব অর্থ পরিশোধ করা না হলে তৃতীয় কিস্তি থেকে প্রতিটি কিস্তির ওপর ৯০ দিন মেয়াদি সরকারি ট্রেজারি বিলের সুদ দিতে হবে। বর্তমানে এই সুদ চলছে ৮ দশমিক ১১ শতাংশ। এ ছাড়া তরঙ্গ নবায়নের শর্ত হিসাবে অপারেটররা এনবিআর থেকে ভ্যাট, কর ও সিম ট্যাক্সসংক্রান্ত কোনো বকেয়া নেই মর্মে একটি সার্টিফিকেট জমা দেবে।

অর্থ বিভাগ প্রাথমিকভাবে নিলামের অর্থ এবং এ সংক্রান্ত সুদের একটি হিসাবে দিয়েছে। সেখানে বলা হয়েছে, ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গের জন্য সুদ ছাড়া অপারেটরদের দিতে হবে ২১ হাজার ২৩৮ কোটি টাকা। আর সুদসহ দিতে হবে ২৯ হাজার ১৩২ কোটি ৩৭ লাখ টাকা। প্রথম এবং দ্বিতীয় কিস্তিতে অপারেটররা দেবে এক হাজার ৭৬৯ কোটি ৮৩ লাখ টাকা করে (প্রতি কিস্তিতে)। এরপর তৃতীয় কিস্তিতে সুদসহ তিন হাজার ২০৫ কোটি, চতুর্থ কিস্তিতে তিন হাজার ৬১ কোটি টাকা। এভাবে ১২তম কিস্তিতে ১০ বছর পর দিতে হবে এক হাজার ৯১৩ কোটি ৩৭ লাখ টাকা।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit