ডেস্ক নিউজ :নূন্যতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছে পোশাকশ্রমিকরা। এতে ওই উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি। এ কারণে ১০টি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে।
এক পর্যায়ে হারিকেন এলাকায় পুলিশের একটি জিপ গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা।
শিল্প পুলিশ ও স্থানীয়রা জানায়, বেশকিছু দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকরা নূন্যতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে যাচ্ছে। গেল কয়েকদিনের ধারাবাহিকতায় সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মালেকের বাড়ি, ছয়দানা এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে।
এতে ওই মহাসড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারীর। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শ্রমিক অসন্তোষের কারণে মহনগরীর ১০টি তৈরি পোশাক কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বিশৃঙ্খলা রোধে জেলা প্রশাসনের ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট,১৫ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন রয়েছেন।
কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২৬,/সকাল ১১:৫৮