অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। এ সময় উপস্থিত ছিলেন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক টিটুন চাকমা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সহকারী প্রকল্প ব্যবস্থাপক অজিত ময় চাকমা, তপ্ত মাস্টার পাড়াকেন্দ্রের পিসিএমসি কমিটির সভাপতি তপ্ত বিকাশ ত্রিপুরা, মাঠ সংগঠক ফুলরাণী চাকমা, আনিকা চাকমা ও পলি ত্রিপুরা এবং পাড়াকর্মী বেনুকা ত্রিপুরা। এ ছাড়া শিক্ষার্থীদের অভিভাবক ও কোমলমতি শিশুরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, শীতের সময়ে শিশুদের উষ্ণতা ও সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের শিক্ষা ও সার্বিক বিকাশের পাশাপাশি তাদের মৌলিক চাহিদা পূরণেও সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। এ ধরনের মানবিক উদ্যোগ শিশুদের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি শিশুদের নিয়মিত পাড়াকেন্দ্রে উপস্থিত হয়ে পড়াশোনা করার আহ্বান জানান।
কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৫৫