মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের বিশ্বমানের গ্র্যাজুয়েট হতে হবে : ঢাবি উপাচার্য নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাঙামাটি জেলা পরিষদের ৭ কোটি টাকার কৃষিযন্ত্রে পাহাড়ের কৃষিতে নতুন স্বপ্ন মাটিরাঙ্গায় পাড়াকেন্দ্রের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ। জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা “আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষে”লালমনিরহাটে শিবরাম স্কুলে পঞ্চম শ্রেণির তালহা পেল একদিনের প্রধান শিক্ষকের দায়িত্ব চৌগাছায় বীজ বিক্রি অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি পাঁচ ব্যাবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলন॥ মাটিরাঙ্গায় এসিল্যান্ড না থাকায় নাগরিক সেবা বঞ্চিত, আটকে আছে নামজারি মামলা। শার্শায় সন্ত্রাসী তোতার নামে মামলা তুলে নিতে আহত বুদোর বাড়িতে গিয়ে হত্যার হুমকি

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

স্টাফ রিপোর্টার : দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা,জ্বালাও-পোড়াও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১২ দলীয় জোট। আজ ১ নভেম্বর (২০২৬) রবিবার মিছিলটি বিজয়নগর পানির টাংকি থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। 

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকনের সভাপতিত্বে ১২ দলীয় জোটের সমন্বয়ক ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোঃ ফারুক রহমানের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ পরবর্তী বক্তব্য রাখেন ১২ দলীয় জোটের মুখপাত্র ও ইসলামী ঐক্যজোটের  মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার জুবায়ের হায়দার, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান আবুল বাশার, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরী,মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপির চেয়ারম্যান ফিরোজ মুহাম্মদ লিটন প্রমুখ ।মিছিলে ১২দলীয় জোটের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন ।

সমাবেশে বক্তারা বলেন, “আওয়ামী লীগ বিগত ১৭ বছর আমাদেরকে বিনা কারণে অসংখ্য মামলা, বাড়িঘরে হামলা ও ব্যবস্থা প্রতিষ্ঠান লুট করে আমাদের নেতাকর্মীদের নির্যাতন করেছে। কিন্তু ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বহালতবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আমরা কিন্তু কিছুই বলছি না। কিন্তু আমাদের এই উদারতাকে যদি দুর্বলতা মনে করে নিষিদ্ধ ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করে তাহলে আমরা আর ছাড় দেব না।”

তারা আরও বলেন, “আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে পলাতক ফ্যাসিস্টদের অপতৎপরতা, বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা চালাচ্ছে। বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে চুরি, ডাকাতি ও ছিনতাই সংঘটিত করার অপচেষ্টা চালাচ্ছে। ১২ফেব্রুয়ারি নির্বাচনের পর গুপ্তভাবে বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে। তাই শেষবারের মত সাবধান করে দিলাম ভবিষ্যতে যদি আপনারা এসব অপতৎপরতা করেন তাহলে ১২ দলীয় জোট এর দাঁত ভাঙা জবাব দেবে।”

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit