মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শুষ্ক কাশি সহজে সারানোর ৬ উপায় মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের বিশ্বমানের গ্র্যাজুয়েট হতে হবে : ঢাবি উপাচার্য নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাঙামাটি জেলা পরিষদের ৭ কোটি টাকার কৃষিযন্ত্রে পাহাড়ের কৃষিতে নতুন স্বপ্ন মাটিরাঙ্গায় পাড়াকেন্দ্রের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ। জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা “আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষে”লালমনিরহাটে শিবরাম স্কুলে পঞ্চম শ্রেণির তালহা পেল একদিনের প্রধান শিক্ষকের দায়িত্ব চৌগাছায় বীজ বিক্রি অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি পাঁচ ব্যাবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলন॥ মাটিরাঙ্গায় এসিল্যান্ড না থাকায় নাগরিক সেবা বঞ্চিত, আটকে আছে নামজারি মামলা।

মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের বিশ্বমানের গ্র্যাজুয়েট হতে হবে : ঢাবি উপাচার্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নিজেদের  মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে বিশ্বমানের গ্র্যাজুয়েট হিসেবে গড়ে উঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ ১৫ নভেম্বর (২০২৬)রবিবার পদার্থবিজ্ঞান বিভাগ ও অণুজীব বিজ্ঞান বিভাগের পৃথক পৃথক নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। তাদের এই মেধা ও যোগ্যতাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে এবং সময়ের যথাযথ সদ্ব্যবহার করতে হবে। শিক্ষাথীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবেনা বরং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন  ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পড়াশোনার পাশাপাশি তাদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে হবে।”

পদার্থবিজ্ঞান বিভাগ : পদার্থবিজ্ঞান বিভাগের  নবীনবরণ অনুষ্ঠান ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন এবং ইমেরিটাস অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. গোলাম দস্তগীর আল-কাদেরী স্বাগত বক্তব্য দেন।

এছাড়া, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এস এম রহমান, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মেজবাহউদ্দিন আহমেদ,  অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মকবুলুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আজিজুর রহমান প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন। বিভাগের সহকারী অধ্যাপক ফারিয়া ফেরদৌস ও প্রভাষক সৈয়দ শোভন মাহবুব মাহিন অনুষ্ঠান সঞ্চালন করেন।

অণুজীব বিজ্ঞান বিভাগ : অণুজীব বিজ্ঞান বিভাগের “নবীনবরণ ও বিদায় সংবর্ধনা” অনুষ্ঠান আনোয়ারুল আজিম চৌধুরী গ্যালারিতে অনুষ্ঠিত হয়। অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাকিলা নার্গিস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এছাড়া, বিভাগের অধ্যাপক  ড. মো আনিসুর রহমান খান এবং সহকারী অধ্যাপক ড. সামিনা মমতাজ আলোচনায় অংশগ্রহণ করেন। বিভাগের শিক্ষার্থী মো. আরাফাত ইসলাম এবং মাসুমা তাবাসসুম মৌমী অনুষ্ঠান সঞ্চালন করেন।

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit