মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
“আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষে”লালমনিরহাটে শিবরাম স্কুলে পঞ্চম শ্রেণির তালহা পেল একদিনের প্রধান শিক্ষকের দায়িত্ব চৌগাছায় বীজ বিক্রি অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি পাঁচ ব্যাবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলন॥ মাটিরাঙ্গায় এসিল্যান্ড না থাকায় নাগরিক সেবা বঞ্চিত, আটকে আছে নামজারি মামলা। শার্শায় সন্ত্রাসী তোতার নামে মামলা তুলে নিতে আহত বুদোর বাড়িতে গিয়ে হত্যার হুমকি মাটিরাঙ্গায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের পরিবেশবান্ধব মুরগি পালন শেড বিতরণ। মঙ্গলবার ১২ রাশির ভাগ্যে কী আছে, জানুন রাশিফলে পাবনায় লতিফ টাওয়ারে জাভেলিয়া’স বিউটি’র উদ্বোধন মাটিরাঙ্গা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৩ বাংলাদেশি আটক। কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসির বিরুদ্ধে পরোয়ানা

দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলন॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ১৩ টি উপজেলায় আমন ধানের বাম্পার ফলন। প্রাকৃতিক দূর্যোগ কেটে উঠে জেলায় এবার ২ লক্ষ ৬০ হাজার ৮ শত ৬৩ হেক্টর জমিতে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। পূর্বের ন্যায় এবার আমন ধানে উৎপাদন বেড়েছে। দিনাজপুর জেলার ১৩ টি উপজেলায় চলতি বছর ২ লক্ষ ৬০ হাজার ৮ শত ৬৩ হেক্টর জমিতে কৃষকেরা কয়েকটি জাতের ধান চাষ করেছেন।

তার মধ্যে ৫০ ভাগ সুগন্ধি (জিরাশাইল) চাষ করেছেন। এর মধ্যে ১ লক্ষ ৩ হাজার ৪ শত ৮৯ হেক্টর জমিতে জিরাশাইল ধান চাষ হয়েছে। কৃষকেরা গত বছর সুগন্ধি জিরাশাইল ধান চাষ করে বাজারে ভালো দাম পাওয়ায় এবারও পূর্বের ন্যায় কৃষকেরা সুগন্ধি জিরাশাইল ধান চাষ করেছেন। দিনাজপুরের ১৩ টি উপজেলার মধ্যে ঘোড়াঘাট, বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ফুলবাড়ী, পার্বতীপুর, চিরিরবন্দর, দিনাজপুর সদর, বিরল, বোচাগঞ্জ,কাহারোল, খানসামা ও বীরগঞ্জ উপজেলায় শ্রেণিভেদ কল্পে কৃষকেরা চলতি বছর এই ধান চাষ করেছেন। মাঠ জুড়ে রয়েছে সুগন্ধি জিরাশাইল ধান।

উত্তরের শস্যভান্ডার হিসেবে পরিচিত দিনাজপুর জেলায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টিপাত, কৃষি বিভাগের পরামর্শ এবং কৃষকদের নিরলস পরিশ্রমে এবার ধানের ফলন ভালো হয়েছে। মাঠজুড়ে সোনালি ধানের সমারোহে কৃষকের মুখে ফুটেছে স্বস্তি ও আনন্দের হাসি। জেলার বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ মাঠে এখন ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কোথাও কোথাও চলছে ধান শুকানো ও বাজারজাতকরণের প্রস্তুতি। ভালো ফলন হওয়ায় কৃষকরা এ বছর উৎপাদন খরচ পুষিয়ে লাভের আশা করছেন। তবে বাম্পার ফলন হলেও ধানের ন্যায্যমূল্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।

উৎপাদন খরচ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় কাক্সিক্ষত লাভ পাওয়া কঠিন হয়ে পড়ছে। এদিকে কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। পাশাপাশি সরকারি খাদ্যগুদামে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ, বাজার মনিটরিং এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আফজাল হোসেন এর সাথে কথা বললে, তিনি জানান, চলতি বছর দিনাজপুরের ১৩টি উপজেলায় আমাদের কৃষি অফিসে ব্লক সুপারভাইজাররা মনিটরিং করার কারণে এবং কৃষকদের ভালো পরামর্শ প্রদান করেন। সে কারণে চলতি মৌসুমে আমন ধানের ভালো ফলন হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় এবং সেচ সুবিধা, কীটনাশক সার সরবরাহ থাকায় কৃষকেরা আমন ধান চাষে লাভের আশা দেখছেন। দিনাজপুরের আমন ধানের এই সাফল্য দেশের খাদ্য উৎপাদন ও খাদ্যনিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit