মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
“আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষে”লালমনিরহাটে শিবরাম স্কুলে পঞ্চম শ্রেণির তালহা পেল একদিনের প্রধান শিক্ষকের দায়িত্ব চৌগাছায় বীজ বিক্রি অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি পাঁচ ব্যাবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলন॥ মাটিরাঙ্গায় এসিল্যান্ড না থাকায় নাগরিক সেবা বঞ্চিত, আটকে আছে নামজারি মামলা। শার্শায় সন্ত্রাসী তোতার নামে মামলা তুলে নিতে আহত বুদোর বাড়িতে গিয়ে হত্যার হুমকি মাটিরাঙ্গায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের পরিবেশবান্ধব মুরগি পালন শেড বিতরণ। মঙ্গলবার ১২ রাশির ভাগ্যে কী আছে, জানুন রাশিফলে পাবনায় লতিফ টাওয়ারে জাভেলিয়া’স বিউটি’র উদ্বোধন মাটিরাঙ্গা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৩ বাংলাদেশি আটক। কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসির বিরুদ্ধে পরোয়ানা

শার্শায় সন্ত্রাসী তোতার নামে মামলা তুলে নিতে আহত বুদোর বাড়িতে গিয়ে হত্যার হুমকি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

শার্শা(যশোর)প্রতিনিধি : যশোরের শার্শায় সন্ত্রাসী শহিদুল ইসলাম তোতার নামে মামলা হওয়ায় মামলা তুলে নিতে ভুক্তভোগি আহত গোলাম হোসেন বুদোর বাড়িতে গিয়ে হুমকির অভিযোগ । আহত বুদোকে কুপিয়ে জখম করায় তার এক নিকট আত্মীয় আবু হানিফ বাদি হয়ে সন্ত্রাসী তোতার নামে মামলা দায়ের করেছেন।

মামলা নং ২২, তাং ১৫/১১/২৬। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। সন্ত্রাসী তোতা তার নামে মামলা তুলে নিয়ে মঙ্গলবার সকালে আহত গোলাম হোসেন বুদোর বাড়িতে গিয়ে মামলার বাদীকে তার নামে মামলা তুলে না নিয়ে তাকে হত্যা করবে বলে হুমকি ও ভয় প্রদর্শন করে। এ সময় বুদোর মামা বজলুর রহমানের কাছে দেড় লক্ষ টাকা চাঁদা দাবী করে। টাকা না দেওয়া পর্যন্ত বজলুর রহমানের নির্মানাধীন বাড়ির কাজ বন্ধ করে দেয়।

ঘটনার পরপরই খবর পেয়ে বুদোর বাড়িতে পুলিশ যান। পুলিশ বলছে তোতাকে ধরা পাচ্ছিনা। অপরদিকে ভুক্তভোগি ও গ্রাম বাসিরা বলছে সন্ত্রাসী তোতা সারাক্ষন ধারালো অস্ত্র নিয়ে গ্রামের সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে। গত ১৪ নভেম্বর চাঁদার টাকা না পেয়ে কন্দর্পপুর গ্রামের চার জন সাধারন কৃষককে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসী তোতা।

শার্শা উপজেলার কন্দর্পপুর গ্রামের কৃষক গোলাম হোসেন বুদো (৪৫), জামিরুল ইসলাম (৪৫), তার ছোট ভাই আমিরুল ইসলাম (৪০) ও মহসিন (৩২) কে বেদম ভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। জীবনের ভয়ে আহতরা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে পারেনি। ঘটনাটি দৈনিক লোকসমাজ পত্রিকায় সংবাদ মারফত জানতে পেরে শার্শা থানার অফিসার ইন চার্জ শামিনুল হক গোড়পাড়া আইসি ক্যাম্পের ইনচার্জ আনিছুর রহমানকে দিয়ে আহত গোলাম হোসেন বুদোকে তার বাড়ি থেকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত গোলাম হোসেন বুদো শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে ১৬ নভেম্বর সুস্থ্য হয়ে বাড়িতে যান। খবর পেয়ে সন্ত্রাসী তোতা মঙ্গলবার সকালে বুদোর বাড়িতে গিয়ে তার নামে মামলা তুলে না নিলে হত্যার হুমকি দেয়। সন্ত্রাসী তোতা হুমকার দিয়ে বলছেন এবার আর কোপ না সরাসরি জবাই হবে। এ ব্যাপারে গ্রামের নির্যাতিত সাধারন মানুষ বলেন তোতা তো দলের কোন ব্যাক্তি না তা হলে সে কিসের জোরে, সন্ত্রাসী, চাঁদাবাজি করছে। তার বিরুদ্ধে প্রশাসন নিরব কেন।

গ্রামের ভুক্তভোগিরা সন্ত্রাসী তোতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা পুলিশ সুপার, ডিবি ও র‌্যাবের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে সন্ত্রাসী তোতার নামে মামলার তদন্ত অফিসার এস আই সুজন বলেন তোতাকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ শামিনুল হক জানান, তোতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit