বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সতর্কতা জারি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

ডেস্ক নিউজ : দেশের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলীয় জেলা ভোলা ও তৎসংলগ্ন জেলাগুলোতে গুমোট আবহাওয়া বিরাজ করছে। কোথাও আকাশ মেঘাচ্ছন, আবার কোথাও প্রচণ্ড বাতাসের গতি বাড়ছে। আকাশ ঘন মেঘে ঢাকা পড়েছে। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলীয় এলাকার নদী ও সাগর উত্তাল রয়েছে।

এমন পরিস্থিতিতে দেশের সমুদ্রবন্দরগুলোকে ২নং-দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং নদী বন্দরগুলোকে ১নং দূরবর্তী বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ভোলা জেলা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. মনিরুজ্জামান আজ সন্ধ্যা ৬টায় জানান, সমুদ্রগামী মাছ ধরা ট্রলারগুলোকে ২নম্বর হুঁশিয়ারি সংকেত জানিয়ে তাদেরকে সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে এবং নদীগামী জেলেদের ১নম্বর হুঁশিয়ারি সংকেত জানিয়ে তাদেরকে উপকূলের তীরবর্তী এলাকায় থাকতে বলা হয়েছে।

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান বাসসকে জানান, যেকোনো দুর্যোগ মোকাবিলায় তার প্রশাসন সর্বোচ্চ সতর্কবস্থায় রয়েছেন। দুর্যোগে ক্ষতি মেটাতেও পর্যাপ্ত সক্ষমতা আছে। সরেজমিন আজ সন্ধ্যা পৌনে ৬টায় ভোলার শিবপুর এলাকার মেঘনা নদীর পাড় ঘুরে দেখা গেছে-নদী খুবই উত্তাল রয়েছে। পানির প্রবল ঢেউ নদীর সর্বোত্র আছড়ে পড়ছে। পানি আর বাতাসের শক্তির খেলায় মেঘনার বুকে ভয়ানক বিকট শব্দ এখন আঁতকে উঠার মতো। নিজেদের রক্ষায় জাল, নৌকা আর ট্রলার নিয়ে জেলেরা মূল ভূ-খণ্ডে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

এদিকে, পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বাসসকে জানান, ঘূর্ণিঝড়টি সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ অতিপ্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

তিনি জানান, মঙ্গলবার মধ্যরাতে ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এদিকে বরিশাল, পটুয়াখালী, খুলনা, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এসব এলাকার নদী বন্দরগুলোকেও ১নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় এসব এলাকার প্রশাসন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে খবর মিলেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৬,/রাত ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit