শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নেত্রকোণায় বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রণির নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল কর হয়েছে।
বুধবার দুপুরে শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, পলাতক ফ্যাসিস্ট সরকারের লোকজন আগেও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে ছিল।
এখনও আগুন সন্ত্রাস করে দেশঅস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। বিএনপি দেশের মানুষের জান মাল রক্ষায় অতন্ত্র প্রহরীর মতো আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৬,/রাত ৯:৫৫