বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ব্যাটিং বিপর্যয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করল বাংলাদেশ পাকিস্তানে বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে: আইসিজে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ হ্যাকারের ৬ বছরের কারাদণ্ড নিজস্ব আইনে ভর্তি কার্যক্রম চালাতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় ২৪-এর মতো সকল রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’ নেত্রকোণায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন বার্তা ২০৩২ পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকছেন আর্দা গুলার বঙ্গোপসাগরে ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বড় বিপদের লক্ষণ?

পাকিস্তানে বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে: আইসিজে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : পাকিস্তানের ২৬তম ও ২৭তম সংবিধান সংশোধনীর মাধ্যমে দেশটির বিচার বিভাগের স্বাধীনতা কার্যত খর্ব করা হয়েছে। এর ফলে বিচার বিভাগ রাজনৈতিক শাখা ও নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে চলে গেছে। এতে সরকারের কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রতিকার পাওয়ার ক্ষেত্রে বিচার বিভাগের সক্ষমতা গুরুতরভাবে বাধাগ্রস্ত হয়েছে। 

আন্তর্জাতিক কমিশন অব জুরিস্টসের (আইসিজে) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বুধবার প্রকাশিত ‘জুডিশিয়াল ক্যাপচার: ইনডিপেনডেন্স অব দ্য জুডিশিয়ারি ইন পাকিস্তান আফটার দ্য ২৬থ অ্যান্ড ২৭থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ধারাবাহিক সাংবিধানিক ও আইনগত পরিবর্তনের ফলে পাকিস্তানের উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট ও ফেডারেল সাংবিধানিক আদালতের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইসিজের মহাসচিব সান্তিয়াগো ক্যান্টন বলেন, ২৬তম ও ২৭তম সংশোধনীর মাধ্যমে পাকিস্তানের সর্বোচ্চ আদালতগুলোকে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। বিচার বিভাগ নিয়ন্ত্রণে চলে গেলে সরকারকে জবাবদিহির আওতায় রাখার মতো কার্যকর প্রতিষ্ঠান আর থাকে না। মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিরাও প্রতিকার পাওয়ার সুযোগ হারান।

প্রতিবেদনে বলা হয়, সংশোধনী দুটি বাস্তবায়নের সম্মিলিত প্রভাবে পাকিস্তানের সর্বোচ্চ আদালতগুলো আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদ (আইসিসিপিআর) এবং বিচার বিভাগের স্বাধীনতা-সংক্রান্ত জাতিসংঘের মৌলিক নীতিমালার নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারছে না।

আইসিজের মতে, পাকিস্তানে গণতন্ত্রের পশ্চাৎযাত্রা ও মানবাধিকার সুরক্ষার অবনতির পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতাও দ্রুত ক্ষয় হচ্ছে। এতে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের কার্যকর আইনি প্রতিকার পাওয়ার অধিকার বাধাগ্রস্ত হচ্ছে।

প্রতিবেদনে বিচারক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে। তবে আদালতের ক্ষমতার অপব্যবহারের অভিযোগকে কাজে লাগিয়ে সরকার বিচার বিভাগকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেছে সংস্থাটি।

এ পরিস্থিতি থেকে উত্তরণে ২৬তম ও ২৭তম সংশোধনীর আন্তর্জাতিক আইন ও বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী ধারাগুলো সংশোধন অথবা বাতিলের সুপারিশ করেছে আইসিজে। সূত্র: আইসিজে

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২৬,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit