বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
দেশে চাঁদাবাজির কারণে পণ্যের দাম তিনগুণ: জামায়াত আমির সন্ত্রাসী গোষ্ঠী আ. লীগকে রুখেতে গণতন্ত্রের পক্ষের শক্তিকে এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে আহত হাতির শরীরে আটটি গুলির ক্ষত পাকিস্তান সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেনই এখন বেলুচিস্তান লিবারেশন আর্মি’র নতুন কমান্ডার ব্যাটিং বিপর্যয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করল বাংলাদেশ পাকিস্তানে বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে: আইসিজে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ হ্যাকারের ৬ বছরের কারাদণ্ড নিজস্ব আইনে ভর্তি কার্যক্রম চালাতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় ২৪-এর মতো সকল রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’

ব্যাটিং বিপর্যয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

স্পোর্টস ডেস্ক  দক্ষিণ আফ্রিকার মাটিতে এর আগে ৮ টেস্ট খেলে সবকটিতেই বাজেভাবে হেরেছে বাংলাদেশ। এর মধ্যে ৫টিতে আবার ইনিংস ব্যবধানে হার। জোহানেসবার্গে প্রথমবারের মতো টেস্ট খেলতে নামা বাংলাদেশ আরেকবার ইনিংস ব্যবধানে পরাজয়ের ঝুঁকিতে। 

জোহানেসবার্গ টেস্টের ভবিষ্যৎটাও যেন দেখাই যাচ্ছে। বাংলাদেশ ব্যাট হাতে অবিশ্বাস্য কিছু করলে ম্যাচ ড্র হতে পারে, নয়তো হার একরকম নিশ্চিত। এখন ম্যাচ বাঁচানোই তাদের জন্য হতে পারে সাফল্য।

চতুর্থ দিনের খেলা বাংলাদেশ শুরু করেছিল ১৪ রানে এগিয়ে থেকে, দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হাতে ছিল ৩ উইকেট। সেই দল একটি ব্যক্তিগত সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরিতে চড়ে বাংলাদেশকে ১৫৭ রানে পেছনে ফেলে এবং একশ করতে দেওয়ার আগেই বাংলাদেশের পাঁচ উইকেট নিয়ে চালকের আসনে তারা। আলোর স্বল্পতায় আগেভাগে দিন শেষ না হলে ম্যাচটা হয়তো হাতের মুঠোয় নিতে পারত প্রোটিয়ারা। এখন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ কত বড় লিড দেওয়া যায় তা নয়, হাতে থাকা পাঁচ উইকেট নিয়ে বাকি তিন সেশন পার করে দেওয়া। মুশফিকুর রহিম ৫ ও লিটন দাস ১২ রানে অপরাজিত আছেন। 

প্রথম ইনিংসে চারশ করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে বেশ বড় বিপদে পড়েছে। একশ হওয়ার আগেই পাঁচ উইকেট হারায় তারা। চা বিরতির আগে বাংলাদেশের তিন উইকেট পড়েছিল। শেষ সেশনের শুরুতে দ্রুত আরও দুটি উইকেট পড়ে। ৮৭ রানের মধ্যে ব্যাটিং লাইনের প্রথম পাঁচ ব্যাটার বিদায় নেন। আলোর স্বল্পতায় চতুর্থ দিনের খেলা আগেভাগেই শেষ হয়েছে, সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ১০০। মানে বাংলাদেশ এখনও ৫৭ রানে পিছিয়ে।

দক্ষিণ আফ্রিকাকে ৫৫৭ রানে অলআউট করে বাংলাদেশ। ১৫৭ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে সাত বলের মধ্যে দুই ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। মাত্র এক রানের ব্যবধানে জোড়া আঘাত। দলীয় ১১ রানে প্রথম ইনিংসের হাফ সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম থামেন। ইয়ানসেনের বলে রায়ান রিকেলটনের গ্লাভসে ধরা পড়েন তিনি। দক্ষিণ আফ্রিকান পেসারের আগের ওভারের শেষ বলে কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার আঙুল তুলে দেন। তানজিদ রিভিউ নিয়ে বেঁচে যান, তার ব্যাট নয় প্যাড ছুঁয়ে বল পড়েছিল রিকেলটনের হাতে। কিন্তু ইয়ানসেনের পরের ওভারের প্রথম বলে থামতে হলো তাকে মাত্র ৪ রান করে।

নতুন ব্যাটসম্যান হিসেবে নেমে মুমিনুল হক খেলতে পেরেছেন মাত্র ৩ বল। প্রথম ইনিংসে ডাক মারা এই ব্যাটার ১ রান করে রাবাদার বলে বোল্ড হন। ১১ ও ১২ রানে বাংলাদেশ হারায় দুটি উইকেট। আগের ইনিংসে ম্যাচের প্রথম বলে ডাক মারা মাহফিজুল ইসলাম রবিন দুইবার জীবন পান। একবার প্রথম স্লিপে উইয়ান মুল্ডারের হাত ফসকে, আরেকবার রিভিউ নিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি রানের খাতা খোলেন রাবাদাকে চার মেরে।

রবিনকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ৩১ রানের জুটি গড়ে থামেন। সিমন হারমারের বল খোঁচা দিয়ে এইডেন মারক্রামের সহজ ক্যাচ হলে ১১ রানে থামে অধিনায়কের ইনিংস। প্রথম ইনিংসে দারুণ পারফর্ম করা তাওহীদ হৃদয় রবিনকে নিয়ে দলীয় স্কোর ৫৮ রানে রেখে চা বিরতিতে যান। ফিরে চতুর্থ ওভারে এই জুটি ভেঙে যায়। প্রথম ইনিংসে ডাক মারা রবিন ৩২ রানে হারমারের বলে বোল্ড হন। হৃদয়কে ২৩ রানে রিকেলটনের ক্যাচ বানান রাবাদা।

গতকাল তৃতীয় দিন শেষে ৩৭৬ রানে ৭ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা অস্বস্তির মধ্যে পড়েছিল। তখনও বাংলাদেশের চেয়ে তারা ২৪ রানে পিছিয়ে ছিল। দলের অবস্থা দেখে রায়ান রিকেলটন সংবাদ সম্মেলনে বলেছিলেন, ১০০ রানের লিড নিতে পারলেই যেন স্বস্তি পান তারা। এই ব্যাটারের লক্ষ্য পূরণ তো হয়েছেই, তার কথা বিবেচনা করলে চাওয়ার চেয়ে বেশিই পেয়েছে প্রোটিয়ারা। এদিন একটি শতাধিক ও চল্লিশোর্ধ্ব দুটি জুটিতে ১৫৭ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। ৫৫৭ রানে দক্ষিণ আফ্রিকা থেমেছে। হাসান সর্বোচ্চ চার উইকেট নেন। মিরাজ ও তাসকিন পান দুটি করে উইকেট। হৃদয় ও লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল।

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২৬,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit