বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরে চুরির অভিযোগে বৃদ্ধের গলায় কলা-সুপারি ঝুলিয়ে শিকল বেঁধে নির্যাতন দেশে চাঁদাবাজির কারণে পণ্যের দাম তিনগুণ: জামায়াত আমির সন্ত্রাসী গোষ্ঠী আ. লীগকে রুখেতে গণতন্ত্রের পক্ষের শক্তিকে এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে আহত হাতির শরীরে আটটি গুলির ক্ষত পাকিস্তান সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেনই এখন বেলুচিস্তান লিবারেশন আর্মি’র নতুন কমান্ডার ব্যাটিং বিপর্যয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করল বাংলাদেশ পাকিস্তানে বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে: আইসিজে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ হ্যাকারের ৬ বছরের কারাদণ্ড নিজস্ব আইনে ভর্তি কার্যক্রম চালাতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় ২৪-এর মতো সকল রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে চাঁদাবাজির কারণে পণ্যের দাম তিনগুণ: জামায়াত আমির

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

ডেস্ক নিউজ : দেশে চাঁদাবাজির যন্ত্রণায় জনগণ অতিষ্ঠ। চাঁদাবাজির কারণে পণ্যের দাম দ্বিগুণ-তিনগুণ হয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

বুধবার (১৮ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমাদের এই সংসদ আমরা বারবারই বলে আসছি, এটি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী সংসদ। এটি মজলুমদের সংসদ, মজলুমের পক্ষের সংসদ। এটি ফ্যাসিবাদবিরোধী সংসদ, সন্ত্রাসবিরোধী সংসদ, আধিপত্যবাদবিরোধী সংসদ। এই সংসদের প্রতিষ্ঠা কমপক্ষে ১ হাজার ৪০০ শহিদের তাজা রক্তের ওপর। প্রকৃতপক্ষে এই সংখ্যা আরও বেশি।

ডা. শফিকুর রহমান বলেন, সাড়ে ১৫ বছরে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। অনেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন, কাস্টডিয়াল টর্চার ও আয়নাঘরের মতো ঘটনার শিকার হয়েছেন। অজানা জায়গায় গুম হয়ে এখনো অনেকে ফিরে আসেননি। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে।

বিরোধীদলীয় নেতা বলেন, সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনার স্বামী সিলেটের জনপ্রিয় জননেতা ও সংসদ সদস্য ইলিয়াস আলীর খোঁজ আজও তার পরিবার, সহকর্মী, দল ও বন্ধুবান্ধব কেউ জানেন না। শুধু ইলিয়াস আলী নন, এ রকম হাজারও মানুষের খোঁজ তাদের পরিবার এখনও পায়নি। তারা জীবিত না মৃত, সেটিও জানেন না স্বজনরা।

সংসদ অধিবেশন চলাকালে দেশের বিভিন্ন স্থানে নাশকতার প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, গত কয়েক দিন ধরে সারা দেশে পতিত ও পলাতক দোসরদের পক্ষ থেকে ব্যাপক নাশকতা দেখা যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সরকারের পদক্ষেপ, দৃশ্যমান অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সংসদে তুলে ধরার প্রত্যাশা ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিলেও তা স্পষ্ট হয়নি বলে মন্তব্য করেন তিনি। 

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২৬,/রাত ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit