বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা পিরোজপুরে চুরির অভিযোগে বৃদ্ধের গলায় কলা-সুপারি ঝুলিয়ে শিকল বেঁধে নির্যাতন দেশে চাঁদাবাজির কারণে পণ্যের দাম তিনগুণ: জামায়াত আমির সন্ত্রাসী গোষ্ঠী আ. লীগকে রুখেতে গণতন্ত্রের পক্ষের শক্তিকে এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে আহত হাতির শরীরে আটটি গুলির ক্ষত পাকিস্তান সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেনই এখন বেলুচিস্তান লিবারেশন আর্মি’র নতুন কমান্ডার ব্যাটিং বিপর্যয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করল বাংলাদেশ পাকিস্তানে বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে: আইসিজে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ হ্যাকারের ৬ বছরের কারাদণ্ড নিজস্ব আইনে ভর্তি কার্যক্রম চালাতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

পিরোজপুরে চুরির অভিযোগে বৃদ্ধের গলায় কলা-সুপারি ঝুলিয়ে শিকল বেঁধে নির্যাতন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

ডেস্ক নিউজ : পিরোজপুরের জিয়ানগরে চুরির অভিযোগে রুহুল আমিন আকন নামে এক বৃদ্ধের কোমরে শিকল বেঁধে এবং গলায় কলা ও সুপারির ছড়া ঝুলিয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ উঠেছে দুই প্রতিবেশীর বিরুদ্ধে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর রাত ১টার দিকে প্রতিবেশী হালিম সিকদারের বাগান থেকে এক ছড়া সুপারি পাড়ার সময় তার ভাই জব্বার সিকদার রুহুল আমিনকে ধরে ফেলেন। পরে হালিম ও জব্বার তাকে শিকল দিয়ে বেঁধে রাখেন। এ সময় তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন রুহুল আমিন।

পরে সকালে কোমরে শিকল বাঁধা অবস্থায় রুহুল আমিনের গলায় একটি কলার ছড়া ও একটি সুপারির ছড়া ঝুলিয়ে তাকে রাস্তা দিয়ে পাশের হাটে নিয়ে যাওয়া হয়। তাকে থানায় পুলিশের কাছে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হলে স্থানীয় নাসির উদ্দিন তাদের কাছ থেকে রুহুল আমিনকে ছাড়িয়ে নেন।

রুহুল আমিনের স্ত্রী মিনারা বেগমের অভিযোগ, এ সময় তার স্বামীর কাছে ১০ হাজার টাকা জরিমানা দাবি করেন হালিম সিকদার। পরে ৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার স্বামীকে ছাড়িয়ে নেওয়া হয়।

মিনারা বেগম বলেন, ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় তার সন্তানদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হতে হচ্ছে। তার স্বামী মানসিকভাবেও সুস্থ নন বলে দাবি করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন মিনারা বেগম।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। একজন বৃদ্ধকে এভাবে শিকল বেঁধে রাস্তায় ঘোরানো ও প্রকাশ্যে হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে।

এ বিষয়ে ফাহিম ইসলাম নামে একজন বলেন, একজন বৃদ্ধ, যিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে, তাকে সামান্য সুপারি চুরির অভিযোগে এভাবে শিকল বেঁধে অমানবিকভাবে হেনস্তা করা হয়েছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

অভিযোগের বিষয়ে জানতে হালিম সিকদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কথা বলার জন্য বাসার সামনে অপেক্ষা করতে বলেন। এর কিছুক্ষণ পর তার ভাইয়ের ছেলে ও ইন্দুরকানী সদর ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান সিকদার ফোন করে ঘটনার বিষয়ে কথা বলেন।

তিনি দাবি করেন, তাদের পরিবারের কেউ রুহুল আমিনকে মারধর করেননি। রুহুল আমিন একজন পেশাদার চোর উল্লেখ করে তিনি বলেন, চুরি করার সময় ধরা পড়ার পর স্থানীয় লোকজন তাকে বেঁধে রেখেছিলেন। তবে এভাবে বেঁধে রাস্তায় ঘোরানো ঠিক হয়নি বলেও স্বীকার করেন তিনি।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখার পর তিনি ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠিয়েছিলেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২৬,/রাত ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit