বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম

লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

ডেস্ক নিউজ : রক্তাক্ত লাশের ওপর দিয়ে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 

বৃহস্পতিবার সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার আগে এই মন্তব্য করেন তিনি। 

রিজভী বলেন, অতীতে আমাদের পাঠ্যসূচিতে একটি দলের এবং তার নেতার ইতিহাসই শুধু রাখা হয়েছিল। অন্যান্য নেতাদের ছোট করে দেখানো হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও খাটো করা হয়েছিল। সত্য ইতিহাস আড়াল করে মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়েছিল।

তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে ভিন্নমতে দলের নেতাকর্মীদের দমন করা হয়েছে। গুম খুন ক্রসফায়ার ছিল ফ্যাসিস্টদের চরিত্র। হত্যার রাজনীতি তারা আবার শুরু করেছে। তারা চাইছে রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবার ফিরতে। এতে পার্শ্ববর্তী দেশ ইন্ধন দিচ্ছে।

এদিকে, নতুন করে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেন, যা ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে। ভারত থেকে অনেকে তার ইন্ধন দিচ্ছে।

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২৬,/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit