বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম

সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করে দেবে সরকার : ডিএনসিসি প্রশাসক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাসস্থান পূর্বের অবস্থায় পুনর্নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে আগামী দুই মাস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছ থেকে কোনো ভাড়া না নিতে এবং এক বছরের আগে তাদের উচ্ছেদ না করতে ভূমির মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন এ ঘোষণা দেন।

তিনি বলেন, ধ্বংসস্তূপ পরিষ্কারের পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারিভাবে বাসস্থান পুনর্নির্মাণের কাজ শুরু হবে। পুনর্বাসন ও সহায়তা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে একটি বিশেষ মনিটরিং সেল ও কমিটি গঠন করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনিয়ম না হয়।

ডিএনসিসি প্রশাসক বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাৎক্ষণিক খাদ্য, চিকিৎসা ও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। আজ দুপুর ও রাত এবং আগামীকাল সকাল, দুপুর ও রাতের খাবার সরবরাহ করা হবে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে ডিএনসিসির পক্ষ থেকেও আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আজ বিকেল ৩টায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রীর একান্ত সচিব এবং ঢাকা-১৭ আসনের উন্নয়ন ও জনসেবা কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আব্দুর রহমান সানি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্প স্থাপন করেন।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে ডিএনসিসি প্রশাসক বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

এর আগে আজ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে মহাখালীর সাততলা বস্তির একটি অংশে অগ্নিকাণ্ড ঘটে।

পরিদর্শনকালে প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু নিজের নির্বাচনী এলাকাতেই নয়, সারা দেশেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বাসস্থান নির্মাণে সহযোগিতা করছেন। সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit