সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ৩১ জেলায় ৮০ প্রতিষ্ঠানকে ভোক্তার অভিযান, জরিমানা ইরান নিয়ে আইজেনকটের বক্তব্যে ক্ষুব্ধ নেতানিয়াহু ‘গুপ্তচর’ কেলেঙ্কারির ১১ দিন পর ফের এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং বোলারদের সুবিধা ফেরাতে আইসিসির কাছে যে দাবি তুললেন গিল পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নিয়ে ঐকমত্য হয়নি মালিক-শ্রমিকপক্ষ আন্তর্জাতিক ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের সেরা ১০ ইনিংস রাজনৈতিক সংকট ব্যবস্থাপনা চৌগাছায় নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় আশুলিয়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

‘গুপ্তচর’ কেলেঙ্কারির ১১ দিন পর ফের এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : চীনা গুপ্তচরবৃত্তির সঙ্গে কথিত সম্পৃক্ততা এবং একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের জেরে পদত্যাগ করার মাত্র ১১ দিন পর আবারও চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রেসিডেন্ট, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে পুনর্বহাল হয়েছেন জেনসেন হুয়াং।

সোমবার এক বিবৃতিতে এনভিদিয়া জানিয়েছে, হুয়াংয়ের পদত্যাগপত্র গ্রহণের আগের সিদ্ধান্তটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং তার এই পুনর্বহাল অবিলম্বে কার্যকর হবে। কোম্পানির পরিচালনা পর্ষদ জানিয়েছে, জেনসেন হুয়াংয়ের সঙ্গে দফায় দফায় আলোচনার পর তারা সর্বসম্মতিক্রমে তার ফিরে আসার বিষয়ে অনুমোদন দিয়েছেন। 

পর্ষদের মতে, হুয়াং পরিচালকদের কাছে সবকিছু অকপটে ও খোলামেলাভাবে তুলে ধরেছেন এবং এই চিপ নির্মাতা প্রতিষ্ঠানটিকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই এখনো সবচেয়ে যোগ্য ব্যক্তি। সিদ্ধান্ত নেওয়ার আগে পরিচালনা পর্ষদ যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ কর্মকর্তাদের মতামতও নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

হুয়াংয়ের ফিরে আসার বিষয়ে এনভিডিয়ার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে সি জোন্স বলেন, পরিচালনা পর্ষদ বিশ্বাস করে যে এনভিদিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য জেনসেনই সঠিক ব্যক্তি, এবং তার এই পুনর্বহাল আমাদের শেয়ারহোল্ডার, কর্মী, অংশীদার ও গ্রাহকদের সর্বোচ্চ স্বার্থরক্ষা করবে। তিনি আরও বলেন, জেনসেনের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং তিনি কোম্পানির নেতৃত্বে ফিরে আসায় তার সঙ্গে কাজ করার জন্য আমরা মুখিয়ে আছি। এনভিডিয়ার চিফ ফিন্যান্সিয়াল অফিসারের (সিএফও) চলমান দায়িত্ব পালনের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে অসাধারণ সেবা প্রদানের জন্য আমরা কোলেট ক্রেসের প্রতি কৃতজ্ঞ।

পর্ষদের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে কোলেট ক্রেসের অন্তর্বর্তীকালীন নেতৃত্বের অবসান ঘটল। হুয়াংয়ের প্রস্থানের পর তিনি প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। এখন ক্রেস এনভিডিয়ার চিফ ফিন্যান্সিয়াল অফিসার হিসেবে তার মূল দায়িত্বে ফিরে যাবেন। রূপান্তরকালীন সময়ে কোম্পানিটি দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য পর্ষদ তাকে ধন্যবাদ জানিয়েছে।

এদিকে এনভিডিয়ায় ফিরে আসতে পেরে সম্মানিত বোধ করছেন বলে প্রতিক্রিয়া জানিয়েছেন জেনসেন হুয়াং। তিনি বলেন, যে কোম্পানিটি একটি নতুন শিল্প বিপ্লবের অগ্রভাগে রয়েছে, সেটির নেতৃত্ব দিতে পেরে তিনি গর্বিত। আস্থা রাখার জন্য এবং সিদ্ধান্তে পৌঁছাতে সময় নেওয়ার জন্য পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানিয়ে হুয়াং বলেন, “আমি অত্যন্ত বিনয় এবং নতুন অঙ্গীকার নিয়ে এই দায়িত্ব গ্রহণ করছি। তিনি আরও যোগ করেন, “কাজে ফিরে যাওয়ার জন্য আমার আর তর সইছে না।

হুয়াংকে পুনর্বহাল করা হলেও এনভিডিয়ার পরিচালনা পর্ষদ স্পষ্ট করে জানিয়েছে যে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর পারিপার্শ্বিক অবস্থা নিয়ে চলমান তদন্ত অব্যাহত থাকবে।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২৬,/রাত ৯:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit