শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়? ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন হাড় মজবুত করতে সাহায্য করতে পারে লবঙ্গ, গবেষণায় মিলেছে সম্ভাব্য উপকারিতা একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল মুসলিমবিরোধী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা দুর্গাপূজায় দেশবাসীকে জিএম কাদেরের শুভেচ্ছা, সম্প্রীতি জোরদারের আহ্বান দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা, যা জানা গেল

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা, যা জানা গেল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

ডেস্ক নিউজ : শারদীয় দুর্গাপূজার ছুটি চললেও আগামী শনিবার (১৭ অক্টোবর) দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিন প্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় চালু রেখে প্রয়োজনীয় প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হবে। তবে বন্ধ থাকবে নিয়মিত শ্রেণি কার্যক্রম।

বুধবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ বিষয়ে নির্দেশনা দেয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে। ছুটির সময় শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান বন্ধ থাকলেও জরুরি দাপ্তরিক কাজ সম্পন্ন করার জন্য প্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় খোলা রাখা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ১৭ অক্টোবর শিক্ষাসংশ্লিষ্ট অফিসগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম চালু রাখার ব্যবস্থা করা হচ্ছে। তবে অফিস খোলা রাখার সিদ্ধান্তের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির সূচিতে কোনো পরিবর্তন আসছে না। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ওই দিন নিয়মিত পাঠদান বন্ধ থাকবে।

ছুটির মধ্যে শিক্ষার্থীদের প্রশাসনিক কাজ করতে গিয়ে ভোগান্তি এড়াতেই অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী ফরম পূরণসহ বিভিন্ন জরুরি দাপ্তরিক কাজ সম্পন্ন করতে পারবেন। এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক চিঠিতে ১৭ অক্টোবর শিক্ষাসংশ্লিষ্ট অফিস খোলা রাখার নির্দেশনা দেয়।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৬,/রাত ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit