রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
পুলিশকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্ অক্টোবরে দেশে রপ্তানি বেড়েছে ৪.৩৯ শতাংশ গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার ‘ইসলাম পরিপন্থি’ হওয়ায় আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ কুমিল্লার সেই অলোচিত ঘটনায় জামায়াতের আমির-নায়েবে আমিরের সদস্যপদ বাতিল জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিলে জনতার ঢল। শ্রমিকদের আন্দোলনের নামে আ.লীগের নাশকতা, গ্রেপ্তার ১১ মেয়েদের শিক্ষা নিয়ে তালেবানকে সমর্থন, তিন দেশের তোপের মুখে জাকির নায়েক

আফগান শরণার্থীদের পাকিস্তানে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগান শরণার্থীদের পাকিস্তান পাঠানোর বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সেখান থেকে তাদের আবার তালেবান শাসিত আফগানিস্তানে ফেরত পাঠানোর প্রবল ঝুঁকি থাকা সত্ত্বেও মার্কিন সরকার এই পদক্ষেপ নিতে যাচ্ছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী সোমবারের মধ্যেই বিমানে করে শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর কাজ শুরু হতে পারে।

যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা এখনো প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে মানবাধিকার কর্মী এবং আটক শরণার্থীদের স্বজনরা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই আফগানদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। মূলত মধ্যপ্রাচ্যের দেশ কাতারের ‘ক্যাম্প আস সাইলিয়া’ নামের একটি শিবিরে দীর্ঘ দিন ধরে আটকে থাকা আফগানদের নিয়েই এ অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর আগে মার্কিন পররাষ্ট্র দফতর একাধিকবার সময় পেছালেও অবশেষে আগামী কয়েক মাসের মধ্যে ক্যাম্পটি খালি করার চূড়ান্ত পরিকল্পনা করেছে। কিছুদিন আগে ট্রাম্প প্রশাসন আফগান শরণার্থীদের আফ্রিকার দেশ কঙ্গোতে পাঠানোর কথাও ভেবেছিল, যেখানে ইবোলা ভাইরাসের মতো মহামারি ছড়িয়ে পড়েছিল।

শরণার্থীদের পাকিস্তানে পাঠানো হলে সেখান থেকে তালেবানরা তাদের আফগানিস্তানে ধরে নিয়ে যেতে পারে—এমন আশঙ্কায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। আফগানদের সহায়তায় নিয়োজিত সংগঠন ‘আফগানইভাক’ সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। সংস্থাটি অভিযোগ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনের দিকে সবার দৃষ্টি থাকার সুযোগ নিয়ে ট্রাম্প প্রশাসন গোপনে এসব আফগানদের পাকিস্তানে পাঠানোর ছক কষছে।

তারা আরও বলেছে, বিমানগুলো ঠিক কোথায় গিয়ে নামবে তা সরকার ইচ্ছা করেই গোপন রাখছে। কারণ সেখানে পৌঁছানোর পর এই অসহায় মানুষদের ওপর কতটা অন্ধকার দিন আসবে, তা সবাই খুব ভালো করেই জানে। অবশ্য এই বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সরকারি বিবৃতি পাওয়া যায়নি।

সূত্র: মিডলইস্ট মনিটর

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit