রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: আনসার মহাপরিচালক নর্থ সাউথকে উড়িয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের সেমিতে ফারইস্ট শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা, স্বামীকে লিখলেন ‘তুমি আবার বিয়ে কোরো’ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী পুলিশকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্ অক্টোবরে দেশে রপ্তানি বেড়েছে ৪.৩৯ শতাংশ গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার

পুলিশকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

ডেস্ক নিউজ : পুলিশ বাহিনীর মর্যাদা রক্ষা এবং কর্তব্য পালনের সময় কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার না করার জন্য নবীন পুলিশ ও আনসার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সাথে আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকা, বিচক্ষণতা প্রদর্শন এবং পেশাদারিত্ব বজায় রাখার ওপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে সদ্য যোগদান করা কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা থেকে থাকলেও চাকরিজীবনে তার কোনো প্রভাব পড়তে দেওয়া যাবে না। কর্মক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ দেন তিনি।

নতুন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সুপিরিয়র সার্ভিসে যোগদানের পর তাদের প্রধান কাজ হলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। রাষ্ট্রের সার্বিক উন্নয়ন, প্রশাসন পরিচালনা, সামাজিক নিরাপত্তা এবং জনগণের স্বস্তি অনেকাংশেই তাদের যথাযথ দায়িত্ব পালনের ওপর নির্ভর করে।

চাকরিজীবনে শৃঙ্খলা এবং নিয়মকানুনের অনুসরণের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, সার্ভিস লাইফে সবসময় শৃঙ্খলা ও সার্ভিস রুলস মেনে চলতে হবে। সেই সাথে জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশনাসমূহ সঠিকভাবে বাস্তবায়ন করার তাগিদ দেন তিনি।

তিনি আরও বলেন, অন্যান্য সাধারণ ক্যাডারের তুলনায় পুলিশ ও আনসার বাহিনীর দায়িত্ব সম্পূর্ণ আলাদা ও অনেক বেশি চ্যালেঞ্জিং।
কাজের প্রয়োজনে প্রায়শই তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয় বিধায় কর্মকর্তাদের উপস্থিত বুদ্ধি, মেধা ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি (ইনচার্জ) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

উল্লেখ্য, ১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৪৫তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে ৬৫ জন এবং আনসার ক্যাডারে ১৯ জন কর্মকর্তা নতুন করে যোগদান করেন। তাদের কর্মজীবনের দিকনির্দেশনা দিতেই এই পরিচিতি সভার আয়োজন করা হয়।

 

কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৬,/রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit