রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের শুনানি ১২ নভেম্বর ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত পেল বাংলাদেশ শ্রমিকদেরকে কাজে ফিরে যাওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর এইচএসসি পরীক্ষার ফলাফলে বেসরকারি কলেজের সাফল্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা ইরানের অবশিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংসে ১০ মিনিটই যথেষ্ট, হুঁশিয়ারি ট্রাম্পের বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করে যা বললেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় বসা সেই মাসুমা পেলেন ‘এ’ গ্রেড

শ্রমিকদেরকে কাজে ফিরে যাওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

ডেস্ক নিউজ : তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চেয়ারম্যানসহ ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী। এ সময় শ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধ বন্ধ করে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই বোর্ডের ঘোষণা দেন তিনি।

শ্রমমন্ত্রী বলেন, সরকারকে অস্থিতিশীল করতে একটি মহল শ্রমিকদের ব‍্যবহার করছে। এই ঘোষণার মাধ‍্যমে তাদের দাবি আদায় হবে। এই বোর্ডের মাধ‍্যমে দ্রুত সময়ের মধ‍্যে মজুরী নির্ধারণ করা হবে। ফলে যারা আন্দোলন করছেন তারা রাস্তা ছেড়ে দিবেন।

তিনি জানান, যারা অস্থিরতা করছে তারা শ্রমিক নয়। পরিকল্পিতভাবে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ডিসেম্বরকে টার্গেট করে এটি করছে বলে মন্তব‍্য করেন মন্ত্রী।

মন্ত্রীর ঘোষণায় ছয় সদস্যের বোর্ডে চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান, নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এবিএম সামছুদ্দিন। 

অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং সংশ্লিষ্ট শিল্পে নিযুক্ত শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার। 

বাংলাদেশ শ্রম আইন সংশোধিত ২০২৬ এর ১৩৮ ধারার বিভিন্ন উপধারার বিধান অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে। 

কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit