রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের শুনানি ১২ নভেম্বর ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত পেল বাংলাদেশ শ্রমিকদেরকে কাজে ফিরে যাওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর এইচএসসি পরীক্ষার ফলাফলে বেসরকারি কলেজের সাফল্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা ইরানের অবশিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংসে ১০ মিনিটই যথেষ্ট, হুঁশিয়ারি ট্রাম্পের বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করে যা বললেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় বসা সেই মাসুমা পেলেন ‘এ’ গ্রেড

এইচএসসি পরীক্ষার ফলাফলে বেসরকারি কলেজের সাফল্য

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লা আইডিয়াল কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ সহ পাশের হার ৮৫.৮৬% ও কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজগুলোর মধ্যে পাসের হারের ভিত্তিতে ১৭তম স্থান অর্জন করেন।

গত বছরও কুমিল্লা শহরের বেসরকারি কলেজগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছিল প্রতিষ্ঠানটি। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের পাসের হার ৪৮.০৪%।

এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৭২ প্রাপ্ত শিক্ষার্থী মিতু আক্তার কুমিল্লা আইডয়াল কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ পায়। তার অনুভূতি জানতে চাইলে বলেন, কুমিল্লা আইডিয়াল কলেজে ভর্তি হওয়ার পর শিক্ষকদের সহযোগিতা, নিয়মিত ক্লাস করা, কলেজের পরীক্ষার পদ্ধতি  এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ অর্জন সহজ হয়েছে।

নিজের ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করে জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থী মরিয়ম আক্তার জানায়, কুমিল্লা আইডিয়াল কলেজের পরিবেশ, পাঠদান ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় ভালো করার আত্মবিশ্বাস জুগিয়েছে।

এই বিষয়ে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, এ অর্জন আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। এ বছরে এমন সাফল্য আমাদের অনুপ্রাণিত করেছে। আগামী দিনেও কুমিল্লা আইডিয়াল কলেজ সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আন্তরিকভাবে কাজ করে যাব।

কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit