রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

নর্থ সাউথকে উড়িয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের সেমিতে ফারইস্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

স্পোর্টস ডেস্ক : ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইএস) কাছে পাত্তাই পেল নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। আগেই সেমিফাইনাল নিশ্চিত হওয়া ম্যাচটি ছিল নিছক নিয়ম রক্ষার। গ্রুপ ‘এ’ এই নিয়ম রক্ষার ম্যাচে এনএসইউকে গোলবন্যায় ভাসিয়ে ফারইস্ট।  

নর্থ সাউথের রক্ষণে একরকম তাণ্ডব চালিয়ে ৭-১ গোলে বিশাল জয় তুলে নিয়েছে ফারইস্ট। যা টুর্নামেন্টের সবচেয়ে বড় জয় ছিল।

রবিবার এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ফারইস্ট।

ম্যাচের ৬ মিনিটেই ফারইস্টকে লিড এনে দেন মোকাব্বির। ফারইস্টের আক্রমনাত্ব খেলার কাছে একবারে অসহায় দেখা গেছে এসএসইউর রক্ষণকে। 

দুর্দান্ত এক গোল করে দলের লিড দ্বিগুন করেন মশিউর।

ম্যাচের ১৩ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে একদম ব্যাকফুটে চলে যায় নর্থ সাউথ। 
প্রথমার্ধে শেষ হতে এক মিনিট বাকি থাকতে নিজের জোড়া গোল করে দলকে ৩-০ গোলে লিড এনে দেন মোকাব্বির। 

প্রথমার্ধে যেখান থেকে শেষ করেছিলো ফারইস্ট দ্বিতীয়ার্ধে যেনো সেখান থেকে শুরু করেছে। নর্থ সাউথও ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আক্রমন শানায় ফারইস্টের দূর্গে। এতে ম্যাচের ২৭ মিনিটে মারাত্মক ফারইস্টের ডি-বক্সে নর্থ সাউথের খেলোয়াড়কে বাজেভাবে ট্যাকেল করলে।

পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। স্পট কিক থেকে গোল করে ব্যবধান কমান সিজান।
এরপর ম্যাচের ৩৩ মিনিটে আতিকুলের গোলে স্কোর কার্ডে নিজেদের গোল সংখ্যা আরো বাড়িয়ে নেন ফারইস্ট। ছন্নছাড়া রক্ষণের সুযোগে ম্যাচের ৪১ মিনিটে নিজের জোড়া দিয়ে দলকে ৫-১ গোলে এগিয়ে নেন মশিউর।

গোলবন্যায় ভাসিয়ে ম্যাচের ষষ্ঠ গোল করে দলের লিড আরো বাড়িয়ে দেন লিহান। ম্যাচের শেষ মিনিটে এসএসইউ কফিনে শেষ পেরেকে ঠুকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মোকাব্বির। এতে নর্থ সাউথকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে ফারইস্ট।

এতে সেমিতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) মুখোমুখি হবে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।  

জমজমাট এই আসরের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক স্যাটেলাইট চ্যানেল টি স্পোর্টস।

দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের (এবিজি) পৃষ্ঠপোষকতা ও উদ্যোগে গত ২৫ অক্টোবর থেকে মাঠে গড়িয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’।

কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৬,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit