ডেস্ক নিউজ : ফুটবল বিশ্বের এই সময়ের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং ক্রিকেট তারকা বিরাট কোহলি, রোহিত শর্মাকেও ছাড়িয়ে গেলেনর শুভমান গিল।
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম স্পোর্টসপ্রোর তালিকায় বিপণনযোগ্য ক্রীড়াবিদদের ৫০ জনের মধ্যে সেরা ১৩ নম্বরে আছেন শুভমান গিল। শুধু জনপ্রিয়তা, ফর্ম বা সোশাল মিডিয়ায় ফলোয়ার বিবেচনায় এই তালিকা করা হয়নি।
এই মূল্যায়নে ব্যবহার হয়েছে ২৭টি সূচক। ৩০০০ এর বেশি ব্র্যান্ডের সঙ্গে বাণিজ্যিক চুক্তি। জনমনে তাদের ‘ইমেজ’, সোশ্যাল মিডিয়ায় তাদের জনপ্রিয়তা, ব্র্যান্ড একুইটি, কর্মাশিয়াল আবেদনসহ বাণিজ্যিকলাভের ক্ষমতাও দেখা হয়েছে।
শুভমান গিলের ঠিক পরেই (১৪ নম্বরে) আছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি আছেন ২৭ নম্বরে।
ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ স্থানে আর্লিং হালান্ড। নরওয়ে তারকা আছেন চতুর্থ স্থানে। ১৯ ও ২০ নম্বরে এমবাপ্পে ও ভিনিসিয়াস। এছাড়া লামিনে ইয়ামাল আছেন ২৩ তম স্থানে। তারপর নেইমার। মোট পাঁচ ভারতীয় ক্রিকেটার প্রথম ৫০-এ আছেন।
শুভমান গিলের পর ৩১ নম্বরে আছেন জেমাইমা রড্রিগেজ। ৩৬-এ ঋষভ পন্থ। তারপর আছেন স্মৃতি মন্ধানা। ৩৯-এ জশপ্রীত বুমরাহ। সেই তুলনায় অনেকটাই পিছনে ভারতীয় ক্রিকেটের তিন মহাতারকা।
মহেন্দ্র সিং ধোনি ৮৩তম পজিশনে আছেন। তারও পরে বিরাট কোহলি। ভারতের সাবেক অধিনায়কের অবস্থান ৮৫তম স্থানে। আর রোহিত শর্মার জায়গা ৯০তম স্থানে।
বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য ক্রীড়াবিদ হয়েছেন বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। ২৮ বছর বয়সি সাবালেঙ্কা চারটি গ্র্যান্ড স্লাম জিতেছেন। গত দুই বছর ধরে মেয়েদের টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষে। ২০২৫-এ আয় ও স্পনসরশিপ মিলিয়ে তার আনুমানিক আয় ছিল তিন কোটি মার্কিন ডলার।
পঞ্চম স্থানে আছেন আরেক টেনিস তারকা কার্লোস আলকারাজ। দুই নম্বরে চীনের স্কি তারকা এইলেন গু। তৃতীয় বাস্কেটবল তারকা গ্রিসের ইয়ানিস আন্তেতোকুনম্পো।
প্রসঙ্গত, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ৭০টি খেলার ১২০২ জন ক্রীড়াবিদকে প্রাথমিকভাবে ধরা হয়েছিল। সেখান থেকে মোট ২৪৭ জনকে বেছে নেওয়া হয়।
কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৬,/রাত ৯:৪৪