রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
এবিজি ইউনিভার্সিটি কাপ: ড্র নিয়ে মাঠ ছাড়ল ব্র্যাক ও স্কলার্স পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় ধরনের রদবদলের আভাস সৌদি আরবের দাম্মামে হামলা, শিল্প কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী পোশাক খাতে অস্থিরতায় সীমান্তের ওপারের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ১১ বছর পর নতুন বেতন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা বারে তাহসিফের সঙ্গী সেই তরুণীর ৪ দিনের রিমান্ড ক্রিকেট ম্যাচ চলাকালে হঠাৎ স্কুটার নিয়ে মাঠে দর্শক বার্সা ছাড়ার গুঞ্জনে উড়িয়ে দিলেন ফার্মিন লোপেজ ঘূর্ণিঝড় ‘মুরাসু’: ১২০ কি.মি. বেগে উপকূলে আছড়ে পড়তে পারে

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

ডেস্ক নিউজ : খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর জাতি গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার রাজধানীর পুরানা পল্টনে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘ঢাকা মহানগরী ২য় বিভাগ ভলিবল লীগ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। ব্যক্তি, পরিবার, পরিবেশ ও সমাজকে ধ্বংস করে মাদক। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চায় যুক্ত থাকলে তরুণরা মাদক থেকে নিজেদের দূরে রাখতে পারবে। এ লক্ষ্যেই সরকার খেলাধুলাকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে।

তিনি বলেন, খেলাধুলার উন্নয়ন ও প্রসারে খেলোয়াড়দের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে হাততালি দিয়ে খেলোয়াড়দের অনুপ্রেরণা দিতে পারেন; কিন্তু খেলাধুলাকে এগিয়ে নেওয়ার মূল দায়িত্ব খেলোয়াড়দেরই পালন করতে হবে। ভলিবল ফেডারেশনকে সামনের দিকে এগিয়ে নিতে খেলোয়াড়দের নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন।

আইনমন্ত্রী আরও বলেন, ভলিবল ফেডারেশনের সঙ্গে সাবেক খেলোয়াড়দের সম্পৃক্ততা এবং বিভিন্ন পেশায় নিয়োজিত সাবেক খেলোয়াড়দের উপস্থিতি আশাব্যঞ্জক। তাঁদের অভিজ্ঞতা ও সম্পৃক্ততা আগামী প্রজন্মের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ছেলে-মেয়ে নির্বিশেষে প্রত্যেককে নিজ নিজ পছন্দের খেলায় অংশগ্রহণের সুযোগ ও উৎসাহ দিতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা একটি সুস্থ, সচেতন ও সুন্দর জাতি গঠনের ভিত্তি তৈরি করবে।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন— রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) সিনা ইবনে জামালী, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম, ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম প্রমুখ। 

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা মহানগরীর ১৩টি ক্লাব ও প্রতিষ্ঠানের ভলিবল দল অংশগ্রহণ করছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৬,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit