রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
এবিজি ইউনিভার্সিটি কাপ: ড্র নিয়ে মাঠ ছাড়ল ব্র্যাক ও স্কলার্স পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় ধরনের রদবদলের আভাস সৌদি আরবের দাম্মামে হামলা, শিল্প কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী পোশাক খাতে অস্থিরতায় সীমান্তের ওপারের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ১১ বছর পর নতুন বেতন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা বারে তাহসিফের সঙ্গী সেই তরুণীর ৪ দিনের রিমান্ড ক্রিকেট ম্যাচ চলাকালে হঠাৎ স্কুটার নিয়ে মাঠে দর্শক বার্সা ছাড়ার গুঞ্জনে উড়িয়ে দিলেন ফার্মিন লোপেজ ঘূর্ণিঝড় ‘মুরাসু’: ১২০ কি.মি. বেগে উপকূলে আছড়ে পড়তে পারে

ঘূর্ণিঝড় ‘মুরাসু’: ১২০ কি.মি. বেগে উপকূলে আছড়ে পড়তে পারে

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

ডেস্ক নিউজ : ঘূর্ণিঝড় মুরাসু ধীরে ধীরে আরও শক্তি সঞ্চয় করছে। সোমবার (২ নভেম্বর) এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এসময় এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। 

রবিবার বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অফিস থেকে এমন তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ এ পরিণত হয়েছে এবং দুপুরে এটি দক্ষিণ-পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর (১২.০ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৮৫.২ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে) এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে ঝড়টি সোমবার মধ্যরাতেই অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানতে পারে। পরবর্তীতে স্থলভাগে ওঠে এসে ধীরে ধীরে এটি এটি দুর্বল হয়ে যাবে মঙ্গলবার (০৩ নভেম্বর)।

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৬,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit