সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম

এবিজি ইউনিভার্সিটি কাপ: ড্র নিয়ে মাঠ ছাড়ল ব্র্যাক ও স্কলার্স

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

স্পোর্টস ডেস্ক : এবিজি ইউনিভার্সিটি কাপে নিয়ম রক্ষার ম্যাচে ড্র করেছে ব্র্যাক ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব স্কলার্স। গ্রুপ ‘বি’র ম্যাচটি ১-১ গোলে শেষ হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে দুই দল। আগেই নির্ধারিত হয়ে গেছে টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠা দলগুলো।

 রবিবার (১ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় এবিজি স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় স্কলার্স। ম্যাচের ১৭ মিনিটে দূরপাল্লার শটে গোল করে দলকে লিড এনে দেন শান্ত। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্কলার্স।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্র্যাক। ম্যাচের ৩২ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে দলকে সমতায় ফেরান সাফাত। তাঁর করা গোলটি টুর্নামেন্টের অন্যতম সেরা গোল হওয়ার দাবি রাখে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

দারুণ ফ্রি-কিকে গোল করে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন ব্র্যাকের সাফাত।

টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।

কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৬,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit