রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
পুলিশকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্ অক্টোবরে দেশে রপ্তানি বেড়েছে ৪.৩৯ শতাংশ গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার ‘ইসলাম পরিপন্থি’ হওয়ায় আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ কুমিল্লার সেই অলোচিত ঘটনায় জামায়াতের আমির-নায়েবে আমিরের সদস্যপদ বাতিল জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিলে জনতার ঢল। শ্রমিকদের আন্দোলনের নামে আ.লীগের নাশকতা, গ্রেপ্তার ১১ মেয়েদের শিক্ষা নিয়ে তালেবানকে সমর্থন, তিন দেশের তোপের মুখে জাকির নায়েক

আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক কলানিধি মারানের মেয়ে কাব্য মারানের বিয়ে নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে। চলতি মাসেই বিখ্যাত সঙ্গীতশিল্পী ও রজনীকান্তের ভাগ্নে অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মারানে।

এই তারকা জুটির বিয়ের আমন্ত্রণপত্রের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আগামী ১১ নভেম্বর গ্রিসে বিয়ে করা কথা। রিসেপশন হবে দেশে। অতিথীদের হাতে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হচ্ছে। আর তারই ঝলক প্রকাশ করা হয়েছে ইনস্টাগ্রামে। 

যেই সংস্থা এই আমন্ত্রণপত্র বানিয়েছেন, তাদের পোস্ট করা ভিডিও দেখা যাচ্ছে, আমন্ত্রণপত্র রাখা হয়েছে একটি বাক্সের ভিতরে। তার সঙ্গে আরও কিছু জিনিসপত্রও রয়েছে বাক্সে। সে সব প্রকাশ করা হয়নি। কিন্তু এখানে নজর কেড়েছে বাক্সটি।

ভাইরাল হওয়া নিমন্ত্রণপত্র এবং ওই বাক্সের নকশা এতটাই নজরকাড়া যে, সেটিকে কার্ডের চেয়ে শিল্পকর্ম বলাই ভালো। অথচ এমন অভিনব নকশার পিছনে বর-কনের চাহিদা ছিল বেশ সহজ। কী চেয়েছিলেন তারা? কীভাবে তৈরি হল এই বিশেষ আমন্ত্রণপত্র? সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন নকশার দায়িত্বে থাকা শিল্পী রঞ্জনী আয়েঙ্গার।

আইভরি, হালকা নীল এবং রুপোলি রঙের মিশেলে তৈরি এই আমন্ত্রণবাক্সে রয়েছে সাবেকি আভিজাত্যের ছোঁয়া। রঞ্জনীর কথায়, ‘এই আমন্ত্রণপত্র তৈরির পুরো প্রক্রিয়ায় কাব্য নিজেও যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন। নকশার খুঁটিনাটি নিয়ে ভেবেছেন তিনি নিজে। এমন কিছু তৈরি করতে চেয়েছিলেন, যা দেখতে হবে অভিজাত, মার্জিত এবং সময়ের সঙ্গে পুরনো হয়ে যাবে না। অতিথিরা যেন অনুষ্ঠান মিটে যাওয়ার পরেও সেটি যত্ন করে রেখে দিতে চান, সেটাই ছিল মূল ভাবনা।’

বিয়ের নিমন্ত্রণপত্রে সাধারণত ভারী রং, নকশা, ছবি বা ব্যক্তিগত মুহূর্তের ছোঁয়া থাকে। কিন্তু কাব্য ও অনিরুদ্ধর আমন্ত্রণপত্র সেই প্রবণতা থেকে খানিকটা দূরে। যুগলের প্রেম, সম্পর্ক ইত্যাদি কার্ডে বর্ণনা করার শখ ছিল না তাঁদের। শৈল্পিক নকশাকেই এর মুখ্য চরিত্র হিসেবে দেখাতে চেয়েছিলেন তাঁরা। তাই পাউডার নীল, আইভরি এবং রুপোলি— মাত্র এই তিনটি রঙের মধ্যেই গোটা নকশাকে সীমাবদ্ধ রাখা হয়েছে।

রঞ্জনীর কথায়, তিনি নিজে রং নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন। কিন্তু এই কাজের ক্ষেত্রে মাত্র তিনটি রঙের মধ্যে থেকে নকশাকে আকর্ষণীয় করে তোলাই ছিল আসল কাজ। নকশাটি ব্যক্তিগত অথচ অতিরিক্ত সাজসজ্জায় ভারাক্রান্ত নয়। আমন্ত্রণপত্রের বাক্সের ভিতরে ঠিক কী কী রয়েছে, তা প্রকাশ করতে চাননি রঞ্জনী।

আগামী বিয়ের মৌসুমে আমন্ত্রণপত্রের নকশায় নতুন নতুন উপকরণের ব্যবহার আরও বাড়বে বলে মনে করছেন রঞ্জনী। ধাতু, কাঠ, ছাঁচে তৈরি উপকরণ, এমনকি প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করেও তিনি কাজ করেছেন। 

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit