স্পোর্টস ডেস্ক : এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে। শিরোপার লড়াইয়ে টিকে থাকা চার দল নিশ্চিত করেছে সেমিফাইনাল। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী সোমবার (২ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হবে দলগুলো।
দিনের প্রথম সেমিফাইনালে বিকেল ৫টায় মুখোমুখি হবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সোনারগাঁও ইউনিভার্সিটি। দ্বিতীয় সেমিফাইনালে রাত ৭টায় লড়বে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৭০ মিনিটের। ৩৫ মিনিট খেলার পর থাকবে ১০ মিনিটের বিরতি। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হলে অতিরিক্ত সময়ের খেলা হবে না। সরাসরি টাইব্রেকারে নির্ধারিত হবে বিজয়ী দল।
টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।
কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৬,/রাত ১১:০৮