রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
বাবর আজমের ব্যাটিং উন্নতিতে সাবেক ক্রিকেটারের পরামর্শ এবিজি ইউনিভার্সিটি কাপ: ড্র নিয়ে মাঠ ছাড়ল ব্র্যাক ও স্কলার্স পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় ধরনের রদবদলের আভাস সৌদি আরবের দাম্মামে হামলা, শিল্প কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী পোশাক খাতে অস্থিরতায় সীমান্তের ওপারের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ১১ বছর পর নতুন বেতন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা বারে তাহসিফের সঙ্গী সেই তরুণীর ৪ দিনের রিমান্ড ক্রিকেট ম্যাচ চলাকালে হঠাৎ স্কুটার নিয়ে মাঠে দর্শক বার্সা ছাড়ার গুঞ্জনে উড়িয়ে দিলেন ফার্মিন লোপেজ

বার্সা ছাড়ার গুঞ্জনে উড়িয়ে দিলেন ফার্মিন লোপেজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ফার্মিন লোপেজ। বার্সেলোনার হয়ে দারুণ পারফরম্যান্সের পর স্প্যানিশ এই মিডফিল্ডার জানান, যতদিন সম্ভব ক্যাম্প ন্যুতে থাকতে চান তিনি। এমনকি বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করার ইচ্ছার কথাও জানিয়েছেন ফার্মিন।

শনিবার রাতে লা লিগায় দেপোর্তিভো আলাভেসকে ৬-১ গোলে হারায় বার্সেলোনা। ম্যাচে একটি গোল করার পাশাপাশি সতীর্থ রাফিনিয়ার দুটি গোলে সহায়তা করেন ফার্মিন।

দুর্দান্ত পারফরম্যান্সের পর ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ধরনের খবরে আমি মনোযোগ দেই না। বার্সেলোনায় যতদিন সম্ভব থাকতে চাই। আশা করি, এই ক্লাবেই ফুটবল ক্যারিয়ার শেষ করতে পারব।

ইংলিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মাঝমাঠ শক্তিশালী করতে ফার্মিনকে দলে নিতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড। তবে বার্সেলোনার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি থাকা এই মিডফিল্ডারের ক্লাব ছাড়ার কোনো ইচ্ছা নেই।

কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৬,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit