রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
এবিজি ইউনিভার্সিটি কাপ: ড্র নিয়ে মাঠ ছাড়ল ব্র্যাক ও স্কলার্স পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় ধরনের রদবদলের আভাস সৌদি আরবের দাম্মামে হামলা, শিল্প কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী পোশাক খাতে অস্থিরতায় সীমান্তের ওপারের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ১১ বছর পর নতুন বেতন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা বারে তাহসিফের সঙ্গী সেই তরুণীর ৪ দিনের রিমান্ড ক্রিকেট ম্যাচ চলাকালে হঠাৎ স্কুটার নিয়ে মাঠে দর্শক বার্সা ছাড়ার গুঞ্জনে উড়িয়ে দিলেন ফার্মিন লোপেজ ঘূর্ণিঝড় ‘মুরাসু’: ১২০ কি.মি. বেগে উপকূলে আছড়ে পড়তে পারে

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের শ্রীপুরে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করেছেন আমিনুল ইসলাম নামের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। গতকাল শনিবার এইচএসসি ঘোষিত ফলাফল অনুযায়ী তিনি জিপিএ ৪.৪৬ অর্জন করেছেন।

আমিনুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য। তার বাড়ি শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে, ওই গ্রামের তুরাব আলী’র সন্তান তিনি। ১৯৯৯ সালে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি। দীর্ঘ ২৭ বছর তিনি পড়ালেখা থেকে দূরে ছিলেন।

আজ রবিবার কথা হয় আমিনুল ইসলামের সাথে। তিনি জানান, ১৯৯৯ সালে এসএসসি পাসের পর জীবন ও জীবিকার তাগিদে আর শিক্ষাজীবনে ফেরা হয়নি। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাওনা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড থেকে নির্বাচন করেন এবং বিপুল ভোটে নির্বাচিতও হন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় শিক্ষার অভাবের বিষয়টি অনুধান করেন এবং নিজেকে শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ইচ্ছা পোষণ করেন। সেই ইচ্ছা থেকেই ২০২৪ শিক্ষাবর্ষে গাজীপুর মহানগরীর পুবাইল এলাকার সিটি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউটে ভর্তি হন। এরপর সংসার, ব্যক্তিগত কাজ ও জনপ্রতিনিধির দায়িত্ব সামলে শুরু করেন নতুন করে পড়াশোনা।

তিনি বলেন, সারা দিনের ব্যস্ত সময় পাড় করে মানুষের সেবা করে রাতে বই নিয়ে পড়তে বসতেন তিনি। শিক্ষার কোনো বয়স নেই। আমি চাই, যারা বিভিন্ন কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তারা আমার এই অর্জন দেখে নতুন করে পড়াশোনা শুরু করার সাহস পান। জনসেবার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও যে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব, আমি সেটিই প্রমাণ করতে চেয়েছি। তিনি সুযোগ পেলে আগামীতে স্নাতকেও ভর্তি হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চান।

মাওনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, এটি শুধু আমিনুল ইসলামের অর্জন নয়। এটি আমাদের ইউনিয়ন পরিষদের জন্য গর্বের।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা বলেন, নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় কাজ। একজন মানুষ এই বয়সে এসে পড়াশোনা করে ভালো ফলাফল করা বর্তমান সমাজের জন্য দৃষ্টান্ত।

কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৬,/রাত ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit