রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লার সেই অলোচিত ঘটনায় জামায়াতের আমির-নায়েবে আমিরের সদস্যপদ বাতিল জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিলে জনতার ঢল। শ্রমিকদের আন্দোলনের নামে আ.লীগের নাশকতা, গ্রেপ্তার ১১ মেয়েদের শিক্ষা নিয়ে তালেবানকে সমর্থন, তিন দেশের তোপের মুখে জাকির নায়েক নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে বাধ্য হবো: জামায়াত আমির লাইভে রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনা নিয়ে যা বললেন মিয়া গোলাম পরওয়ার ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী এলডিসি উত্তরণ টেকসই করতে পক্ষদের নিয়ে সংস্কার বাস্তবায়ন করবে সরকার

দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (০১ নভেম্বর) সকালে যুব র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে এ দিবস পালিত হয়।

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যে সর্বস্তরের অংশগ্রহনে যুব র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ. ম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করিম রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও আহমেদ সাদাত।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সিনিয়র সহ:সভাপতি এডভোকেট এম এ জিন্নাহ্, এম রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার নিপা বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, পৌর যুবদলের সদস্য সচিব সম্রাট গণি, এসবি রক্তদান ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপকারভোগী সদস্যগণ।

বক্তারা বলেন, যুবরাই দেশের প্রাণশক্তি। এদের ওপর দেশের অনেক কিছু নির্ভর করছে। দেশের যুবক-যুবতীদের উদ্দ্যেক্তা হিসেবে গড়ে তোলার জন্য সরকার কাজ করে যাচ্ছেন। মাদক ও জঙ্গিবাদ যেন যুব-সমাজকে বিপথগামী করতে না পারে সেদিকে নজর দেওয়ার জন্য সকলকে আহবান জানানো হয়। সেইসাথে যুবকদের নতুন নতুন উদ্দ্যেক্তা হিসেবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit