রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ৩৫৭ জন (অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও সমপদমর্যাদা) কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলা এবং ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য চেয়েছে পুলিশ সদর দপ্তর।

রবিবার পুলিশ সদর দপ্তরের ক্রাইম অ্যানালাইসিস শাখার এআইজি মো. সাইফুল্লাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি পুলিশের সব ইউনিটকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, পত্রে বর্ণিত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা বা বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের ঘটনা থাকে, তবে তার হালনাগাদ প্রতিবেদন আগামী ৩ নভেম্বর মধ্যে হার্ডকপি এবং সফটকপি ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

পুলিশের বিভিন্ন রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরিত এই চিঠির মাধ্যমে অভিযুক্ত ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মামলার হালনাগাদ তথ্য দ্রুত নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) মোহাম্মদ সাইফুল্লাহ স্বাক্ষরিত চিঠিটি ঢাকা মহানগর পুলিশ কমিশনার, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি, বিভিন্ন রেঞ্জের ডিআইজি এবং বিভিন্ন মহানগর পুলিশের কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের পারসোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভাগীয় শৃঙ্খলা ও ফৌজদারি মামলা-সংক্রান্ত তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেয়া হয়। এর ধারাবাহিকতায় ক্রাইম অ্যানালাইসিস শাখা থেকে বিভিন্ন ইউনিটের কাছে পুনরায় তথ্য চাওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৬,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit