ডেস্ক নিউজ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। রোববার (১ নভেম্বর) স্পিকারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তানজানিয়ায় অনুষ্ঠিত ১৫৩ তম সম্মেলনে আইপিইউ এর এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে সমর্থন করার জন্য পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান।
কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪