রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স বার্সেলোনাকে হারিয়ে সমর্থকদের আস্থা জিততে চান আলভারেজ ৮ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ওমরাহ পালনে যাওয়ার আগে বিমানবন্দরে নামাজরত তুর্কি ইমামের মৃত্যু বাবরি মসজিদ ভাঙতে দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী সংসদ অধিবেশন বসছে সোমবার ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প! যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয় তারেক রহমানের বক্তব্যে জিয়াউর রহমানের বচনভঙ্গি খুঁজে পান প্রতিমন্ত্রী নুর

ফিট থাকতে ডায়েটে কঠোর কোহলি, জানালেন ফিটনেসের রহস্য

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ফিটনেস ধরে রাখতে খাবারের ক্ষেত্রে কোনো আপস করতে রাজি নন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। প্রতিদিন নতুন নতুন স্বাদের খাবার কিংবা বাহারি পদ নয়, বরং শরীরের জন্য উপযুক্ত পুষ্টিকর খাবার নির্দিষ্ট নিয়মে খেতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। এমনকি প্রয়োজন হলে টানা ছয় মাস দিনে তিনবার একই খাবার খেতেও আপত্তি নেই তার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ৩৮ বছর পূর্ণ করে ৩৯ বছরে পা দিয়েছেন ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক কোহলি। বয়স বাড়লেও মাঠে তার পারফরম্যান্স ও ফিটনেসে তার প্রভাব খুব একটা পড়েনি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া এই ক্রিকেটার নিজের ফিটনেস ধরে রাখতে কঠোর নিয়ম মেনে চলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ফিটনেস ও খাদ্যাভ্যাস নিয়ে কথা বলেছেন কোহলি। তিনি জানান, ফিটনেসের যাত্রার শুরুতে ভিটামিন, শরীরের পানির ভারসাম্য রক্ষা এবং প্রোটিন গ্রহণসহ বিভিন্ন বিষয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তবে সময়ের সঙ্গে বুঝেছেন, শরীরের জন্য কোনটি উপযুক্ত, তা খুঁজে বের করে একটি নির্দিষ্ট ভারসাম্য তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শরীরচর্চার চেয়ে খাবারের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখাকে বেশি কঠিন মনে করেন এই ক্রিকেটার। তার ভাষায়, জিমে গিয়ে নির্দিষ্ট ব্যায়াম করার সিদ্ধান্ত নিলে তা সহজেই বাস্তবায়ন করা যায়। কিন্তু খাবারের ক্ষেত্রে স্বাদ, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ও নানা ধরনের চাহিদা বাধা হয়ে দাঁড়ায়। ফলে পছন্দের খাবার এড়িয়ে স্বাস্থ্যকর বিকল্প বেছে নেওয়া অনেক বেশি কঠিন।

নিজের খাবার তৈরির পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত জানিয়েছেন কোহলি। তার প্রায় ৯০ শতাংশ খাবারই ভাপানো অথবা সেদ্ধ করা। রান্নায় মসলার ব্যবহারও থাকে খুবই সীমিত। বেশিরভাগ খাবার লবণ, গোলমরিচ ও লেবু দিয়েই খেতে পছন্দ করেন তিনি। সালাদে কখনো সামান্য ড্রেসিং ব্যবহার করেন। আর প্যানে গ্রিল করা খাবার তৈরির সময় অল্প অলিভ অয়েল ব্যবহার করেন।

খাবারের তালিকায় ডাল ও রাজমার মতো সাধারণ খাবারও রয়েছে কোহলির। অর্থাৎ বাহারি আয়োজন নয়, বরং সহজ উপকরণে তৈরি পুষ্টিকর খাবারই তার খাদ্যাভ্যাসের মূল ভিত্তি। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি খাবারের এই কঠোর রুটিনই দীর্ঘদিন ধরে তার ফিটনেস ধরে রাখার অন্যতম অনুশীলন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit