রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি তাহের, সম্পাদক বাবুল প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স বার্সেলোনাকে হারিয়ে সমর্থকদের আস্থা জিততে চান আলভারেজ ৮ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ওমরাহ পালনে যাওয়ার আগে বিমানবন্দরে নামাজরত তুর্কি ইমামের মৃত্যু বাবরি মসজিদ ভাঙতে দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী সংসদ অধিবেশন বসছে সোমবার ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান ডানা হোয়াইটকে নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ প্রস্তাব দেন তিনি।

পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ডানা এমন একজন প্রেস সেক্রেটারি হবেন, যার কোনো তুলনা নেই। ডানা, অনুগ্রহ করে দায়িত্বটি গ্রহণ করুন!’তবে ট্রাম্পের এই প্রস্তাব সত্যিই নিয়োগের উদ্যোগ, নাকি নিছক রসিকতা—তা স্পষ্ট নয়। শনিবার (৭ নভেম্বর) এ বিষয়ে জানতে চাইলে ডানা হোয়াইট বলেন, ‘আমার হাতে এমনিতেই অনেক দায়িত্ব রয়েছে।’

গত অক্টোবরের মাঝামাঝি সময়ে কেটি জাকারিয়া দায়িত্ব ছাড়ার পর থেকেই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদটি শূন্য রয়েছে। দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই তিনি পদত্যাগ করেন।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিজ দল রিপাবলিকান পার্টির ভরাডুবির পর শনিবার বিকালে ট্রাম্পের এই পোস্ট সামনে আসে। নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে রিপাবলিকানরা।

ডানা হোয়াইটকে ‘একজন লড়াকু যোদ্ধা’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, প্রেস সেক্রেটারির দায়িত্ব নেওয়ার সময় তার সঙ্গে কয়েকজন খ্যাতনামা ইউএফসি যোদ্ধাকেও নিয়ে আসা উচিত। এমনকি তাদের কেউ কেউ যুক্তরাষ্ট্রের নাগরিক না হলেও সমস্যা নেই বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের ভাষায়, ‘উন্মাদ বামপন্থিদের’ বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে এসব যোদ্ধার প্রয়োজন। পোস্টের সঙ্গে ছয়জন ইউএফসি যোদ্ধার ছবিও যুক্ত করেন তিনি। ট্রাম্পের পোস্টের পর ডানা হোয়াইটও ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেন। সেখানে তাকে হোয়াইট হাউসের সংবাদ সম্মেলন কক্ষের পোডিয়ামের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘নতুন অধ্যায়ের পথে।’

তবে তার এই পোস্টও নিছক রসিকতা ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চিউং এক্সে ট্রাম্পের পোস্ট শেয়ার করে লেখেন, ‘অবশ্যই! ডানা, দায়িত্বটি গ্রহণ করুন!’

শনিবার রাতে লন্ডনের কপার বক্স অ্যারেনায় একটি বক্সিং ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ডানা হোয়াইট। সাবেক ব্রিটিশ বিশ্বচ্যাম্পিয়ন ক্রিস বিলাম-স্মিথ ও জ্যামাইকান বংশোদ্ভূত ব্রিটিশ বক্সার শেভন ক্লার্কের লড়াইয়ের পর সংবাদ সম্মেলনে ট্রাম্পের প্রস্তাব নিয়ে প্রশ্ন করা হয় তাকে।

জবাবে হোয়াইট জানান, সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে তিনি ওয়াশিংটনে যাচ্ছেন। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, ওই বৈঠকের পর আমাদের আলোচনার মতো কিছু বিষয় থাকবে।’তবে প্রেস সেক্রেটারির দায়িত্ব নিতে তিনি আগ্রহী কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলেননি। এদিকে সিএনএনের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ডানা হোয়াইট এই প্রস্তাব গ্রহণে আগ্রহী নন।

ডানা হোয়াইট দীর্ঘদিন ধরে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও বন্ধু হিসেবে পরিচিত। ২০০১ সালে ব্যবসায়িক অংশীদারদের নিয়ে মাত্র ২০ লাখ ডলারে তখন আর্থিক সংকটে থাকা ইউএফসি কিনে নেন হোয়াইট। সে সময় প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা ছিল।

এর পাঁচ বছর আগে রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন মিক্সড মার্শাল আর্টসকে ‘মানুষের মোরগ লড়াই’ বলে আখ্যা দিয়েছিলেন। তার সমালোচনার পর যুক্তরাষ্ট্রের ৩৬টি অঙ্গরাজ্যে এ খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ২০২৫ সালে হোয়াইট বলেন, সে সময় কোনো ভেন্যুই ইউএফসিকে জায়গা দিতে চাইত না। আয়োজকদের প্রতি মানুষের আগ্রহ ও দর্শকদের আচরণ নিয়ে সংশয় ছিল।

তবে মূলধারার ক্রীড়া ভেন্যুগুলো যখন ইউএফসিকে জায়গা দিতে অস্বীকৃতি জানাচ্ছিল, তখন ট্রাম্পের সহযোগিতায় প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় বলে দাবি করেন হোয়াইট। ২০০১ সালে নিউ জার্সির আটলান্টিক সিটির ট্রাম্প তাজমহল ক্যাসিনোতে দুটি ইউএফসি ইভেন্ট আয়োজনের সুযোগ দিয়েছিলেন ট্রাম্প। এরপর ২০১৬, ২০২০ ও ২০২৪ সালে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় বক্তৃতা দেন ডানা হোয়াইট।

তথ্যসূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit